সোমবার ● ২৭ মে ২০১৯
প্রথম পাতা » ঝালকাঠি » বেলজিয়ামের সংসদ নির্বাচনে প্রথম বাংলাদেশী ঝালকাঠির শায়লা
বেলজিয়ামের সংসদ নির্বাচনে প্রথম বাংলাদেশী ঝালকাঠির শায়লা
ঝালকাঠি প্রতিনিধি :: ইউরোপের রাজধানী খ্যাত বেলজিয়ামের পার্লামেন্টে নির্বাচনে প্রথমবারের মত এমপি প্রার্থী হচ্ছেন বাংলাদেশের মেয়ে শারমিন শায়লা। তিনি কবি জিবনান্দ দাশের ধানসিড়ি বিধৌত এলাকার মেয়ে। শায়লা ওয়ার্কাস পার্টির (পিভিডিএ) পক্ষ থেকে নির্বাচন করে গত অক্টোবর মাসে এনটওয়ারপ থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
সমগ্র ইউরোপে শায়লা অতি পরিচিত একটি নাম। বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে বেলজিয়ামে মুল ধারার সংস্বৃতির সমন্বিত করনে তিনি দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছেন।
সাংবাদিকদের শায়লা বলেন, প্রবাসী বাংলাদেশীদের বেলজিয়াম তথা স¤্রতি সমগ্র ইউরোপে সম্মানের সাথে প্রতিষ্ঠিত করাই আমাদের স্বপ্ন। এক সময় প্রবাসী বাংলাদেশীরা ভিবিন্ন ধরনের নির্যাতনের স্বীকার হত। অনেক সগ্রামের ফলে আমরা সেসব পরিস্থিতি থেকে বেড়িয়ে আসতে পেরেছি। বেলজিয়াম পার্লামেন্টে আমি নির্বাচিত হলে সবার প্রথম আমি বাঙ্গালী সংস্কৃতির সাথে পরিচিত করতে একনিষ্ঠভাবে কাজ করব। সেই সাথে এখনকার প্রবাসী বাংলাদেশীদের ভিবিন্ন দাবী দাওয়া আদায়ে সব রকম চেষ্টা চালিয়ে যাব।
বেলজিয়াম পিভিডিএ পার্টির তরুন রাজনীতিক হিসেবে শায়লা যেমন ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করেছেন একইভাবে সমগ্র ইউরোপেও তিনি বাংলাদেশের মুখ উজ্জল করেছেন তার কর্ম ও প্রচেষ্টার মাধ্যমে।
তিনি বাংলাদেশের বর্তমান বিরোধী দল জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ঝালকাঠির কৃতি সন্তান এম রফিকুল ইসলামের ছোট ভাই নলছিটি থানার দেওপাশা নিবাসী মো. জাহিদুল ইসলামে সহধর্মীনি। বরিশাল জেলার কর্ণকাঠি এলাকার মরহুম আ. মান্নান সিকদারের ছোট মেয়ে।
শায়লা বরিশাল স্বরসতী গার্লস হাই স্কুল থেকে ১৯৯৫ সালে এসএসসি, ১৯৯৭ সালে এইচ এসসি ও ১৯৯৯ সালে বিএ ডিগ্রী নিয়েছেন ঢাকার বাঙলা কলেজ থেকে। ২০০৫ সালে পরিবারের সাথে বেলজিয়াম চলে যান। ২০১০ সালে বেলজিয়ামের ওয়ার্কাস পার্টিতে (পিভিডিএ) যোগদান করেন। ২৬ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।





ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার
ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা
ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ
৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে
বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি
ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক
জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম
দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ
ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক
ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ