মঙ্গলবার ● ২৮ মে ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে দুদক’র অভিযানে বিআরটিএ’র দালাল আটক
খাগড়াছড়িতে দুদক’র অভিযানে বিআরটিএ’র দালাল আটক
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার কেন্দ্রে অভিযান চালিয়ে বিআরটিএ’র দালাল চক্রের এক সদস্যকে আটক করেছে দুদক। আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে দুদক রাঙামাটি সমন্বিত কার্যালয়ের উপ পরিচালক নাসির উদ্দিন আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দুদক’র সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম, আবুল বাশার ও খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
লিখিত পরীক্ষার কেন্দ্র থেকে দালাল চক্রের সদস্য সোহেল চাকমাকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করে দুদক। খাগড়াছড়ি বিআরটিএ কার্যালয়ে হয়রানির শিকার হওয়া গ্রাহকরা দুদক’র কাছে লাগামহীন দুর্নীতির অভিযোগ করে। বিধি মোতাবেক বিআরটিএ কর্তৃপক্ষের কাছে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সুপারিশ পাঠাবে বলে জানান দুদক কর্মকর্তারা।





পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের