মঙ্গলবার ● ২৮ মে ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা
মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল ২৭ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল’র সভাপতিত্বে মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মানিক রঞ্জন খীসাসহ সকল ইউপি সদস্যের উপস্থিতিতে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সচিব শান্তি মোহন চাকমা’র সঞ্চালনায় বাজেট অধিবেশন শুরু হয়। অধিবেশনে বিগত অর্থ বছরের বাজেটের আয় ও ব্যয়ের হিসাব দাখিল এবং ২০১৯-২০ অর্থবছরের সম্ভাব্য বাজেট পেশ করেন মহালছড়ি ইউনিয়ন পরিষদ এর ইউপি সচিব শান্তি মোহন চাকমা। ঘোষিত বাজেটে ২০১৯-২০ অর্থবছরের সম্ভাব্য রাজস্ব আয় ধরা হয়েছে, ১৬ লক্ষ ২০ হাজার এবং সম্ভাব্য উন্নয়ন আয় ধরা হয়েছে ৮২ লক্ষ ৩০ হাজার ৭শত ১২ টাকা। সর্বমোট সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ৯৮ লক্ষ ৫০ হাজার ৭ শত ১২টাকা।
বাজেট অধিবেশন চলাকালীন উন্মুক্ত আলোচনায় মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২০১৯-২০ অর্থবছরের রাজস্ব আয় বিগত অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাবের সাথে সমন্বয় রেখেই এ সম্ভাব্য বাজেট নির্ধারণ করা হয়েছে। তাই সংশ্লিষ্ট সকলকে হোল্ডিং ট্যাক্স ও কর উত্তোলনের ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। সম্ভাব্য ঘোষিত বাজেটটি উন্নয়নমূখী ও সুষম বাজেট হিসেবে সকলেই ঐক্যমত পোষন করেন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১