বৃহস্পতিবার ● ৩০ মে ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে সাত দিন ধরে এক কিশোর নিখোঁজ
আত্রাইয়ে সাত দিন ধরে এক কিশোর নিখোঁজ
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে এমরান আলী (১৭) নামের এক বাকপ্রতিবন্ধী কিশোর গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। তার পরিবারের লোকজন আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিলেও তার কোন সন্ধান পায়নি।
এ ব্যাপারে আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ এমরান উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের চৌবাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
তার ফর্সাবর্ণ গায়ের রং, মুখমন্ডল গোলাকার, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন প্রায় ৫০ কেজি।
এ ব্যাপারে নিখোঁজ এমরান আলীর মা রিনা বিবি গত ২৭মে আত্রাই থানায় জিডি করেন। যার নং-১৩২। আদরের ছেলেকে এক সপ্তাহ ধরে তাদের কাছে না পেয়ে বাবা-মা ও আতœীয় স্বজন নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে পাগল প্রায়। যদি কোন সহৃদয় ব্যক্তি ছেলেটির খোঁজ বা সন্ধ্যান পেয়ে থাকেন তাহলে স্থানীয় থানায় অথবা ০১৭৮৫-৯৬৯৪১১ নাম্বারে খোঁজ দেওয়ার আকুল আবেদন জানিয়েছে তার অভিভাবকরা।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ এমরান আলীর সন্ধানের জন্য দেশের বিভিন্ন থানায় ছবিসহ পরিচয় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে তদন্ত চলছে। আশাকরছি তার সন্ধান মেলাতে আমরা সক্ষম হব।





আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩