রবিবার ● ২ জুন ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে এতিম শিশুরা পেল ঈদের নতুন পোষাক
আত্রাইয়ে এতিম শিশুরা পেল ঈদের নতুন পোষাক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে সামাজিক সংগঠন “আস্থা” এসোসিয়েশন এর উদ্যোগে এতিম কন্যা শিশুদের ঈদের নতুন পোষাক উপহার তুলে দেয় এসোসিয়েশনের সভাপতি নাঈম হোসেন ও সাধারন সম্পাদক আরিফুল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দ। ঈদ উপলক্ষে নতুন পোষাক হাতে পেয়ে এসব শিশুদের চোখে দেখা দেয় আনন্দাশ্রু ।
আজ রবিবার সকালে উপজেলার বান্দাইখাড়া মধ্যপাড়া হযরত আয়েশা (রাঃ) মহিলা নুরানী হাফেজিয়া মাদ্ররাসা ও লিল্লাহ বোডিং এর ১৪জন এতিম কন্যা শিশুর মাঝে নতুন পোষাক দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা মো. ফিরোজ হোসেন, মাসুদ রানা, সোহেল রানা, কামরুল ও মাসুম প্রমুখ।
মাদ্রাসার সুপার ফিরোজ হোসেন বলেন আস্থার মত অন্যরাও যদি এগিয়ে আসেন এই এতিম শিশুদের সহায়তা করেন, আর একটু ভাল থাকতে পারে, হতে পারত অধিকতর সুখি।
আস্থা এসোসিয়েশন এর সভাপতি নাঈম হোসেন বলেন, গরিব অসহায় ও এতিম শিশুদের হাতে একটি নতুন পোষাক তুলে দেওয়ার আনন্দটাই অন্য রকম। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এতিম শিশুদের মাঝে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করেছি মাত্র। আগামীতে “আস্থা” এসোসিয়েশন এতিম ও পথ শিশুদের নিয়ে ব্যাপক পরিসরে কাজ করবে এমন প্রত্যাশা তাঁর।





আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩