শিরোনাম:
●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাঙামাটি, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৫ জুন ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ৮ বার শ্রেষ্ঠ ওসি’র পুরস্কার অর্জন করলেন ডিবি ওসি শাহ কামাল আকন্দ
প্রথম পাতা » প্রধান সংবাদ » ৮ বার শ্রেষ্ঠ ওসি’র পুরস্কার অর্জন করলেন ডিবি ওসি শাহ কামাল আকন্দ
শনিবার ● ১৫ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৮ বার শ্রেষ্ঠ ওসি’র পুরস্কার অর্জন করলেন ডিবি ওসি শাহ কামাল আকন্দ

---ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ জেলায় ডিবি ওসি হিসাবে ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর যোগদান করার পর থেকে ময়মনসিংহ রেঞ্জে কর্মরত অবস্থায় ৯ মাসে এবার নিয়ে ৮ বার এবং জেলায় ৯ বার শ্রেষ্ঠ ওসি’র পুরস্কার অর্জন করলেন ডিবি ওসি মো.শাহ কামাল আকন্দ (পিপিএম)। এছাড়াও ডিবি’র এস. আই আকরাম হোসেন এবার শ্রেষ্ঠত্বের এ পুরস্কার পেয়েছেন।

আজ শনিবার ১৫ জুন সকালে ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বিভিন্ন ক্ষেত্রে সফলতার স্বীকৃতি স্বরূপ নির্বাচিতদের হাতে এ পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, রেঞ্জ অফিসের পুলিশ সুপার হারুন অর রশিদসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

এ বিভাগের চার জেলা নিয়ে গঠিত ময়মনসিংহ রেঞ্জ পুলিশে কমর্রত বিভিন্ন পদের অফিসার ফোর্স, চৌকিদারদের বিভিন্ন পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, অস্ত্র উদ্ধার, তালিকাবদ্ধ সন্ত্রাসী ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতার স্বীকৃতি স্বরূপ প্রতিমাসে এ পুরস্কার প্রদান করা হয়।

কুমিল্লা জেলা থেকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)হিসেবে ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর দায়িত্ব নেয়ার পর এবার নিয়ে রেঞ্জে ৮ বার এবং জেলায় ৯ বার শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জনকারী ময়মনসিংহের ডিবি ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে গত মে মাসে ২ হাজার ৩৭৯ পিস ইয়াবা, ১১৯০ গ্রাম হেরোইন, ৫শ’ নেশা জাতীয় ইনজেকশন, ৫৯ বোতল ফেনসিডিল, ৫৯ বোতল রাবার, ২ টি আগ্নেয়াস্ত্রসহ ৭ টি অস্ত্র, ৪ রাউন্ড গুলি, ৩ টি কার্তুজ, একটি ম্যাগাজিন উদ্ধার করে ডিবি পুলিশ ।

কোতোয়ালি ও গৌরীপুর এলাকায় চাঞ্চল্যকর দু’টি হত্যা মামলার রহস্য উন্মোচনসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। জিডিমুলে ১৭ টি মোবাইল সেট ও ভিকটিম উদ্ধার হয়েছে ৫ জন, ৫ জুয়ারিসহ ৩২ জনকে গ্রেফতার করা হয়। মে মাসে মোট ৪৫ টি মামলা রুজু করে ডিবি পুলিশ। ৪০ টি পাবলিক পিটিশন নিষ্পত্তি করে। তা ছাড়াও মে মাসে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন মাদক ব্যবসায়ী নিহত হয় ওই কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালনাকালে।

এদিকে মে মাসে রেঞ্জ পর্যায়ে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন, শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে জামালপুর জেলার সদর সার্কেলের শাহ শিবলী সাদিক, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নেত্রকোণা জেলার পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান পুরস্কার পেয়েছেন। শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী এসআই হিসেবে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র মোঃ আক্রাম হোসেন,শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই হিসেবে শেরপুর জেলার শ্রীবরদী থানার এএসআই মো. নজরুল ইসলাম ও মো. শফিকুল ইসলাম এ পুরস্কার পেয়েছেন। এ ছাড়াও শ্রেষ্ঠ চৌকিদার হিসেবে ত্রিশাল উপজেলার ১০ নং মঠবাড়ি ইউনিয়নের লিটন রবিদাস এ পুরস্কার পেয়েছেন।





প্রধান সংবাদ এর আরও খবর

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু

আর্কাইভ