শিরোনাম:
●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৫ জুন ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » গণতন্ত্র পুনঃরুদ্ধার ও খালেদা জিয়াকে মুক্ত করতে ধানের শীষে ভোট দিন : সিরাজ
প্রথম পাতা » প্রধান সংবাদ » গণতন্ত্র পুনঃরুদ্ধার ও খালেদা জিয়াকে মুক্ত করতে ধানের শীষে ভোট দিন : সিরাজ
শনিবার ● ১৫ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গণতন্ত্র পুনঃরুদ্ধার ও খালেদা জিয়াকে মুক্ত করতে ধানের শীষে ভোট দিন : সিরাজ

---বগুড়া প্রতিনিধি :: বগুড়া জেলা বিএনপি আহবায়ক ও আসন্ন ২৪ জুন ৪১-বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত ও ২০দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী গোলাম মো. সিরাজ বলেছেন, বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে ও গণতন্ত্র পুনঃরুদ্ধার এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে এ জন্য আন্দোলন আরো বেগবান করতে ধানের শীষ মার্কায় ভোট দিন। তিনি আজ শনিবার ধানের শীষের প্রচার-প্রচারনা অংশ হিসেবে সদরের নুনগোলা ইউনিয়নে আশোকোলা তিনমাথা মোড়ে ইউনিয়ন বিএনপি উদ্যোগে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার জিয়া পরিবার কে ধ্বংস করতে এখনও ষড়যন্ত্র করছে। তাই অন্যায় ভাবে খালেদা জিয়া কারাগারে আটকে রাখা হয়েছে। আমি নির্বাচিত হলে বগুড়াবাসী সুখে দুঃখে সবসময় পাশে থেকে কাজ করে যাব। আমি সংসদে গিয়ে বেগম জিয়ার মুক্তির দাবী নিয়ে উচ্চ কণ্ঠে কথা বলবো। আমি প্রধান মন্ত্রীকে বলবো বগুড়াবাসী আমাকে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ভোট দিয়েছে। তাই বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দ্রুত মুক্তি হবে। তিনি পথ সভায় বক্তব্য শেষে তিনি জনগনের মাঝে ধানের শীষের লিফলেট বিতরন করেন। এরপর তিনি স্থানীয় ঘোড়াধাপ বন্দর ও ইউনিয়নের বিভিন্ন স্থনে দুপুর পর্যন্ত পথসভা ও গণসংযোগ করেন। বিকেলে তিনি নিশিন্দারা ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার লালু, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, এমআর ইসলাম স্বাধীন, সহিদ উন নবী ছালাম, তাহা উদ্দিন নাহিন, ওমর ফারুক খান, এইচএস মাফতুন আহমেদ খান রুবেল, নাজমা আক্তার, খাদেমুল ইসলাম, মাজেদুর রহমান জুয়েল, শফিকুল ইসলাম, আনছার আলী ও শাহ আলম জনি প্রমূখ।

বগুড়ার সন্তান সিরাজকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন : লালু
বগুড়া ::  জাতীয় সংসদ বগুড়া-৬আসনের উপ-নির্বাচনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধান নির্বাচনী সমন্বয়কারী সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, গোলাম মোহাম্মদ সিরাজ আমাদের বগুড়ার কৃতি সন্তান। তিনি সুখে দুঃখে সবসময় আমাদের পাশে রয়েছেন এবং থাকবেন। এ জন্য বিএনপি ও ২০দলীয় ঐক্যজোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। তিনি আজ শনিবার বগুড়া চারমাথা স্থানীয় একটি হোটেল হল রুমে ১৫নং ওয়ার্ডের নির্বাচনী সভায় ও গনসংযোগ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
১৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে¡ নির্বাচনী সভায় ও গনসংযোগে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান বকুল, ডাঃ শাহ মো. শাহজাহান আলী, এমআর ইসলাম স্বাধীন, সহিদ উন নবী সালাম, শেখ তাহা উদ্দিন নাইন, শামিমা আকতার পলিন, জেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, হাসানুজ্জামান পলাশ, আহসান হাবিব মমি, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা শ্রমিকদলের সহ সভাপতি মোশারফ হোনের স্বপন, শহর শ্রমিকদলের সহ সভাপতি সামছুজ্জামান সামছু, বিএনপি নেতা এনামুল হক নতুন, আসাদুজ্জামান অটল, সরকার বাদল, ডাঃ জাহাঙ্গীর আলম, মতিউর রহমান মতি, শফিকুল ইসলাম, ইমরান হোসেন, আলী রেজা, নুরুন্নবী, এমদাদুল হক মিলন, সাইফুল, হাফিজার, মিজানুর, শফিউল, শামীম, যুবদল নেতা শরিফুল ইসলাম শামীম, বায়তুল্লা শেখ, গাবতলী থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মজনু, বুলবুল আহম্মেদ, বেলাল হোসেন, সুমন রায়, জিল্লুর রহমান, মিঠু মিয়া, জেলা ছাত্রদল নেতা তমাল, দারুন, সুজন, সজিব, সোহাগ, সৌরভ, গাবতলী থানা ছাত্রদলের আহবায়ক মহব্বত আলী, মুন, হালিম, মাহফুজার, রুহুল, বাবু, সবুজ, মোত্তাদির, খোকন, হাকিম, জাফর, মোহন, রাজিবুল, আপেল, রায়হান, লিটন’সহ ওয়ার্ড বিএনপি ও যুব-ছাত্রদল’সহ সকল অঙ্গদলের নেতৃবৃন্দ।
গাবতলীতে বিদ্যালয়ে কম্পিউটার ও নগদ অর্থ প্রদান

বগুড়া প্রতিনিধি ::  আজ শনিবার বগুড়ার গাবতলী সুখানপুকুরে শহীদ জিয়াউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে আনোয়ারা-নাসিম উদ্দিন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ২টি কম্পিউটার ও ১টি ল্যাপটপ এবং নগদ ৮০হাজার টাকা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে কোরিয়াস্থ গ্লোবাল ফ্যামিলী মুভমেন্ট সেন্টারের পরিচালক সমাজসেবক মাহবুবুর রহমান ছোটনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তুক প্রকাশক ও বিক্রেতা মালিক সমিতির পরিচালক ও জেলা সভাপতি এবং দৈনিক বগুড়ার সম্পাদক আলহাজ¦ রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি ইনডিপেডেন্ড জেলা প্রতিনিধি ও বগুড়া প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ এ্যাডভোকেট মাহফুজ মন্ডল। জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও জেলা সভাপতি মুহাম্মাদ আবু মুসা পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গোফফার, কমিটির সদস্য জুয়েল আহম্মেদ, এনামুল হক রাজা, বদিউজ্জামান বাবলু, শিক্ষক নার্গিস আক্তার, আব্দুল ওয়াদুদ, আশুতোষ চন্দ্র রায় প্রমুখ।
এ ফাউন্ডেশনের উদ্যোগে ২টি কম্পিউটার ও ১টি ল্যাপটপ এবং নগদ ৮০হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া বিদ্যালয়ে আরো সহযোগিতা করার আশ^াস দেন। উল্লেখ্য, সমাজসেবক মাহবুবুর রহমান ছোটনের সহযোগিতায় ইতিপূর্বে বিদ্যালয়ে প্রায় ৬লাখ টাকা ব্যয়ে কাঁচা পাকা ৪টি শ্রেনী কক্ষ নির্মাণ করে দেয়া হয়েছে। এছাড়াও মাহবুবুর রহমান ছোটন ও তাঁর পরিবার বিদ্যালয়ের জন্য নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ
জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)