শনিবার ● ১৫ জুন ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বাল্যবিয়ের অপরাধে ভ্রাম্যমান আদালতে তিন জনের সাজা
আত্রাইয়ে বাল্যবিয়ের অপরাধে ভ্রাম্যমান আদালতে তিন জনের সাজা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে বাল্যবিয়ের অপরাধে ভ্রাম্যমান আদালতে তিন জনের সাজা প্রদান করা হয়েছে।
আজ শনিবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলো : মো. মাসুদ রানা(২২), মো. আব্দুর রশিদ(৪৫) ও মো. মোনতাজ সরকার(৭৫)।
ইউএনও অফিস সূত্রে, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার রসুলপুর গ্রামে বাল্য বিয়ে অনুষ্ঠিত হচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে নওগাঁ জেলাধীন আত্রাই উপজেলার রসুলপুর গ্রামের মৃত মো. হাকিম মোল্লার ছেলে মো. আব্দুর রশিদ ও রাণীনগর উপজেলার ঘোষগ্রামের মৃত লিয়াকত সরকারের ছেলে মো. মোনতাজ সরকারকে এবং পরে ভরতেতুলিয়া এলাকায় অভিযান চালিয়ে রাজশাহী জেলাধীন বাগমাড়া উপজেলার ভটখালী গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে মো. মাসুদ রানাকে গ্রেফতার করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মো. ছানাউল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রাজশাহী জেলাধীন বাগমাড়া উপজেলার ভটখালী গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে মো. মাসুদ রানাকে এক মাসের এবং নওগাঁ জেলাধীন আত্রাই উপজেলার রসুলপুর গ্রামের মৃত মো. হাকিম মোল্লার ছেলে মো. আব্দুর রশিদ ও রাণীনগর উপজেলার ঘোষগ্রামের মৃত লিয়াকত সরকারের ছেলে মো. মোনতাজ সরকারকে পনের দিন করে সাজা প্রদান করেন।





আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন
আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ
আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন