শিরোনাম:
●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
রাঙামাটি, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২০ জুন ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাগ্নে সৌরভকে উদ্ধারের আদ্যোপান্ত
প্রথম পাতা » প্রধান সংবাদ » সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাগ্নে সৌরভকে উদ্ধারের আদ্যোপান্ত
বৃহস্পতিবার ● ২০ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাগ্নে সৌরভকে উদ্ধারের আদ্যোপান্ত

---ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বটতলা বাজারের জামিল অটোরাইসমিলের সামনের রাস্তায় বৃহস্পতিবার ভোর সোয়া পাঁচ টার দিকে ‘হঠাৎ বাঁচাও বাঁচাও চিৎকার শুনে এগিয়ে গিয়ে জামিল অটোরাইসমিলের ফোরম্যান ছমির উদ্দিনসহ অন্যান্য কর্মচারীরা হাত বাঁধা অবস্থায় সৌরভকে দেখতে পেয়ে তাকে অটোরাইসমিলের ভেতরে নিয়ে যান। পরে তারা সৌরভের হাতের বাধন খুলে দিয়ে পরিচয় জেনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে ইফতেখার আলম সৌরভের (২৫) হদিস মেলার তথ্য ফোন করে প্রথমে তার পরিবারকে জানায় মিলের ফোরম্যান ছমির উদ্দিন।

তারাকান্দা উপজেলার বটতলা বাজারের জামিল অটোরাইসমিলের ফোরম্যান ছমির উদ্দিনসহ ওই সময়ে কর্মরত শ্রমিকরা জানান,‘ভোরে কাজ করার সময় ‘হঠাৎ বাঁচাও বাঁচাও চিৎকার শুনে রাস্তায় এগিয়ে গিয়ে হাত বাঁধা অবস্থায় একটি লোককে দেখতে পেয়ে তাকে অটোরাইসমিলের ভেতরে নিয়ে যাওয়ার পর প্রথমে হাতের বাঁধন খুলে দিয়ে পরিচয় জেনে তার পরিবারের কাছে ফোরম্যান ফোরম্যান ছমির উদ্দিন নিজেই এ বিষয়টি জানান।’

এর পর পরিবারের পক্ষ থেকে চট্রগ্রাম পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মো.শহীদুল্লাহকে জানানো হলে তিনি ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেনকে বিষয়টি জানান।তাৎক্ষণিক ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন নিজেই বেরিয়ে পড়েন সৌরভকে উদ্ধারে। পুলিশ সুপার, ডিবি’র ওসি ও তারাকান্দা থানার ওসি পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পরে সকাল সোয়া ৬টার দিকে তিনি সৌরভকে অক্ষত ও সুস্থ্য অবস্থায় উদ্ধার করে নিজ কার্যালয়ে নিয়ে আসেন।

পরে সকাল পৌনে ৯টার দিকে সৌরভকে পুলিশ হেফাজতে ঢাকায় তার নিজ স্বজনদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। নিখোঁজের ১১ দিনের মাথায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৌরভকে এভাবেই উদ্ধারের বিষয়টি সংবাদমাধ্যমকে এভাবেই জানালেন জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন।

আজ বৃহস্পতিবার ২০ জুন সকাল ৯টার দিকে এ উদ্ধার অভিযানের পুরো বর্ণনা দিতে গিয়ে জেলা পুলিশ সুপার (এসপি) বলেন, ‘ভোর ৫টা থেকে সোয়া ৫টার দিকে ছমির উদ্দিন নামে জামিল অটোরাইসমিলের ফোরম্যানছমির উদ্দিন অপহৃত সৌরভের পরিবারকে প্রথমে ফোন করে তাকে পাওয়ার তথ্য জানায়।

এরপর চট্রগ্রাম পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মো.শহীদুল্লাহ আমাকে ফোন করে বিষয়টি জানালে আমি ৫টা ৫০ মিনিটের দিকে তারাকান্দার বটতলা বাজারে পৌঁছে তাকে উদ্ধার করে এখানে নিয়ে আসি।

শাহ আবিদ হোসেন আরো বলেন, সৌরভ সম্পূর্ণ সুস্থ্য আছেন। তবে যেহেতু ১১ দিন তিনি নিখোঁজ ছিলেন, এজন্য তার পোশাক-আশাক পুরাতন ছিল। আমার এখানে নিয়ে আসার পর ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে তিনি খাওয়া-দাওয়া করেছেন।

তবে সৌরভকে কারা নিয়ে গিয়েছিল এবং কারা তাকে তারাকান্দায় ফেলে গেছে, ১১ দিন তাকে কোথায় কীভাবে রাখা হয়েছিল, সেসব বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।

এর আগে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তারাকান্দা থানা পুলিশ জানায়, চট্রগ্রাম থেকে নিখোঁজ হওয়ার ১১ দিনের মাথায় বৃহস্পতিবার (২০ জুন) ভোর সোয়া ৫টার দিকে অপহরণকারীরা তারাকান্দা ইউনিয়নের জামিল রাইস মিলের সামনে একটি গাড়ি থেকে সৌরভকে রাস্তায় ফেলে রেখে দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়।





প্রধান সংবাদ এর আরও খবর

যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ
অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী

আর্কাইভ