শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২১ জুন ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে প্রাাইমারির শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রি : ৬ প্রতারক আটক
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে প্রাাইমারির শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রি : ৬ প্রতারক আটক
শুক্রবার ● ২১ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে প্রাাইমারির শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রি : ৬ প্রতারক আটক

---ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে সহকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র কেনা বেঁচার সময় ৬ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ শুক্রবার সকালে পরীক্ষা শুরু হওয়ার আগে শহরের আরাপপুরের একটি বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর গ্রামের অরুন কুমার দাসের ছেলে প্রশান্ত কুমার দাস, শহরের আরাপপুরের আব্দুল আজিজের ছেলে আব্দুল মজিদ, শৈলকুপা উপজেলার রানীনগর গ্রামের রোজদার মিয়ার ছেলে আল মাউন, একই উপজেলা সিদ্ধি গ্রামের এলাহী বক্সের ছেলে তাইনুর আলম, উত্তর বোয়ালিয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে হাসান ইকবাল ও রানীনগর গ্রামের সৈয়দ আলির ছেলে রিপন হোসেন। ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানান, শহরের আরাপপুরে আব্দুল মজিদের বাসায় সহকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। মোবাইল ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আসা প্রশ্ন ও উত্তরপত্র বিক্রি করে জন প্রতি ২০ হাজার টাকা করে নেওয়া হচ্ছিল। ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক ও মোবাইলটি উদ্ধার করা হয়। সেখান থেকে প্রশ্নপত্র কেনা বেচার ৬০ হাজার টাকাও উদ্ধার করা হয়। পরীক্ষা শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম আসল প্রশ্নপত্রের সাথে বিক্রি হওয়া প্রশ্নপত্রের যাচাই করে কোন মিল পাননি। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঝিনাইদহে ২০ বছর বয়সী “শিশু” চম্পার দুর্বিসহ জীবনের গল্প

ঝিনাইদহ :: চার মাস আগে পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০ বছর বয়সী “শিশু” চম্পার দুর্বিসহ জীবন কাটানোর খবর প্রকাশিত হলে চিকিৎসার দায়িত্ব নেন শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ অলোক কুমার সাহা। সেই চম্পা এখন হাটতে পারে। দুষ্টামি ও খুনসুটি করে বোন ও মায়ের সাথে। অথচ চার মাস আগেও চম্পার কোন নড়াচড়া ছিল না। সারাক্ষন মা ও বোনের কোলে চেপে বেড়াতো। কোন অনুভুতি ছিল না। ঝিনাইদহ শহরের আলফালাহ হাসপাতালে প্রফেসর ডাঃ অলোক কুমার সাহার চেম্বারে গিয়ে দেখা যায় চম্পা হেটে বেড়াচ্ছে। মা ও বোনর সাথে করছে দুষ্টামি। চম্পা ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের হাসেম আলী মোল্লার মেয়ে। ২০ বছর বয়সী চম্পা খাতুন “শিশু” কেবল হাসতে আর কাঁদতে পারতো। বয়স বাড়লেও বাড়েনি অঙ্গ প্রত্যাঙ্গ। নেই শরীরের কোন পরিবর্তন। যে বয়সে পড়ালেখা বা বিয়ের রঙ্গিন স্বপ্ন থাকার কথা সেই বয়সে চম্পা মায়ের কোলে চেপে বসে থাকে। বহুমাত্রিক প্রতিবন্ধি হিসেবে সমাজসেবা থেকে তার নাম নিবন্ধিত (নিবন্ধন নং-১৯৯৯৪৪১১৯৮৯৯৮৯৭৯০-১১) হলেও এখনো ভাগ্যে জোটেনি প্রতিবন্ধি ভাতার কার্ড। চম্পা খাতুনের মা মিনুয়ারা বেগম জানান, ১৯৯৯ সালের ২৮ এপ্রিল চম্পা খাতুনের জন্ম। জন্মের পর থেকে সে বহুমাত্রিক প্রতিবন্ধি। আচরণ করে শিশুর মতো। কোন কথা বলতে পারে না। কেবল হাসতে আর কাঁদতে পারে। সারাক্ষন মানুষের কোলে কোলেই তার দিন কাটে। বড় বোন ময়না খাতুন জানান, ২০ বছর বয়স হলেও চম্পা এখনো শিশুর মতোই রয়ে গেছে। মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও ঝিনাইদহের প্রাইভেট প্র্যাকটিশনার বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ অলোক কুমার সাহা জানান, এই রোগটিকে বলে থাইরয়েডিজম (Hypothyroidism)। শিশু কাল থেকে চিকিৎসা করা হলে রোগটি ভাল হতো। কিন্তু এখন তার শরীরীক বৃদ্ধির বিষয়টি রয়েছে ঝুকির মধ্যে। তিনি বলেন, থাইরয়েড পরীক্ষার পর এই রোগের চিকিৎসা শুরু করে চার মাসে চম্পা হাটতে শিখেছে।

ঝিনাইদহ ৫’শ ২০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঝিনাইদহ :: র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্প সফল অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গার জীবননগর থেকে ফেন্সিডিলসহ হেলাল উদ্দিন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার গভীর রাতে জীবননগর উপজেলার মেদেনীপুর গ্রামের কদবেলতলা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। হেলাল উদ্দিন জীবননগর উপজেলার সদরপাড়া গ্রামের চান্দু আলীর ছেলে। ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মেদেনীপুর গ্রামে মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫’শ ২০ বোতল ফেন্সিডিলসহ হেলালকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।

ঝিনাইদহে সিও সংস্থার বাজেট পেশ
ঝিনাইদহ :: ঝিনাইদহে সিও সংস্থার ২০১৯-২০২০ অর্থ বছরে কৃষি ঋণ, মহিলা উদ্যোক্তা ও এসএমই ঋণের বাজেট প্রনয়ণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে চাকলাপাড়ার সিও কনভেনশন সেন্টারে বাজেট অনুষ্ঠিত হয়। সিও’র নির্বাহী পরিচালক শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর থানার ওসি মিজানুর রহমান খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিও’র আইন উপদেষ্টা এ্যাড টিপু সুলতান, প্রশাসনিক কর্মকর্তা মাফিদুন নেছা শিলা, প্রকল্প পরিচালক (ঋণ) ওহিদুর রহমান, সহকারী পরিচালক (ট্রেনিং এন্ড রিসার্স) সরোজ কুমার, সহকারী হিসাব রক্ষক নাসিমুল ইসলাম, হিসাব রক্ষক বদরুল আমীন। অনুষ্ঠানে সিও সংস্থার ১৬ জেলার ২০১৯/২০ অর্থ বছরের বাজেট পেশ করা হয়।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)