শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৬ জুন ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সুরেশ তঞ্চঙ্গ্যার হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে আবারো হরতাল-অবরোধ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সুরেশ তঞ্চঙ্গ্যার হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে আবারো হরতাল-অবরোধ
বুধবার ● ২৬ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুরেশ তঞ্চঙ্গ্যার হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে আবারো হরতাল-অবরোধ

---বিলাইছড়ি প্রতিনিধি :: বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যার হত্যাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া না হলে হরতাল-অবরোধের মত আবারো কঠোর আন্দোলন শুরু করা হবে বলে হুশিয়ারী দেয়া হয়েছে।
আজ বুধবার ২৬ জুন সকালে বিলাইছড়িতে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভা ও সংবাদ সন্মেলনে বিলাইছড়ি আওয়ামীলীগ নেতৃবৃন্দ এ ঘোষনা দেন।
বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অংসাখ্যই মারমার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বিলাইছড়ি আওয়ামী লীগের সহ সভাপতি জয়সেন তঞ্চঙ্গ্যা, সহ-সভাপতি সুকুমার চক্রবতী, সাধারণ সম্পাদক এসএম শহিদুল ইসলাম, নিহত সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যার ছেলে নিরুপম তঞ্চঙ্গ্যা।
নেতৃবৃন্দরা বলেন, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যার হত্যাকান্ডের তিন মাস পেরিয়ে গেলেও হত্যাকান্ডে জড়িতদের এখনো গ্রেফতার করা হয়নি। আমরা এখানে দেখেছি স্থানীয় রাজনৈতিক দলগুলো দাপতের সাথে অবৈধ অস্ত্রের ঝনঝনানিসহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে কথা বলা মানে অনিশ্চয়তার দিকে পা বাড়ানো এবং মৃত্যুর ঝুঁকি নেওয়া। তাই আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চায় অচিরেই তারা যদি কোন কার্যকরী পদক্ষেদ না নেয় তাহলে আমরা নিজেরাই দায়িত্ব হাতে নিয়ে বিচার না পাওয়া পর্যন্ত নানা কর্মসূচি ও আন্দোলনসহ হরতাল ও অববোধ কর্মসূচী দিতে বাধ্য হবো।
নিহত সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যার ছেলে নিরুপম তঞ্চঙ্গ্যা বলেন, উপজেলা নির্বাচন শেষে গত ১৯ মার্চ বিলাইছড়ি সদরে ফেরার পথে পাহাড়ী সন্ত্রাসীরা আমার বাবাকে আমাদের সামনে নির্মমভাবে হত্যা করেছিল। তিনি আরও বলেন, আমার বাবাকে হত্যার পর আমরা চেয়েছিলাম প্রশাসনের কাছে এর সঠিক বিচার পাব। কিন্তু এখনো পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করা হয় নাই। আমি চাই বাংলাদেশ আওয়ামীলীগের আর কোন সদস্য যেন আমার বাবার মত হত্যাকান্ডের স্বীকার না হয়। আমি এই প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বাবার খুনীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)