রবিবার ● ৩০ জুন ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটি অনুমোদন
মাটিরাঙ্গা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটি অনুমোদন
মাটিরাঙ্গা প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখা‘র ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
আজ ৩০ জুন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট জ্ঞান জ্যোতি চাকমা ও সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম এর স্বাক্ষরে এই আহবায়ক কমিটি অনুমোদন পায়।
এ কমিটিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখা‘র সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল কুদ্দুছ‘কে আহবায়ক ও সাবেক মাটিরাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. বাবুল আহাম্মদ‘কে যুগ্ম আহবায়ক করে কমিটি চুড়ান্ত করা হয়েছে।
এ ছাড়া কমিটিতে যুগ্ম আহবায়ক পদে রয়েছেন নুরুজ্জামান খোকন শিকদার, আবদুল আজিজ, মো. কামরুল ইসলাম ও মো. সুমন খান। আর সদস্যদের মধ্যে মো. আবদুস সোবহান সহ সর্বমোট ২৫ জন সদস্যের নাম রয়েছে।
এ সংক্রান্ত জেলা স্বেচ্ছাসেবকলীগ কার্যালয় থেকে প্রেরিত পত্রে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির কার্যক্রম পরিচালনায় নির্দিষ্ট করে বলা হয়েছে , এই কমিটি ৩০ জুন হইতে আগামী ৬০ দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠনের নির্মিত্তে কাউন্সিলসহ সকল কার্যক্রম যথাযথভাবে করবেন।
এ বিষয়ে নতুন কমিটির আহবায়ক মো. আবদুল কুদ্দুছ ও যুগ্ম-আহবায়ক মো. বাবুল আহাম্মদ জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দলীয় কর্মসুচীসহ স্বেচ্ছাসেবকলীগ এর পুর্নাঙ্গ কমিটি গঠনে সকলের সর্বাত্তক সহযোগিতা প্রত্যাশা করেন।





পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ