শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » ক্ষমতাসীন দলের নেতার বিরুদ্ধে মধ্যযুগীয় বর্বর কায়দায় সংখ্যালঘু নারীকে নির্যাতনের অভিযোগ
প্রথম পাতা » চট্টগ্রাম » ক্ষমতাসীন দলের নেতার বিরুদ্ধে মধ্যযুগীয় বর্বর কায়দায় সংখ্যালঘু নারীকে নির্যাতনের অভিযোগ
সোমবার ● ১ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্ষমতাসীন দলের নেতার বিরুদ্ধে মধ্যযুগীয় বর্বর কায়দায় সংখ্যালঘু নারীকে নির্যাতনের অভিযোগ

---রাউজান (উত্তর) প্রতিনিধি :: চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পশ্চিম গহিরা বড়ুয়া পাড়ার অবৈধভাবে নিলু বড়ুয়ার ঘরে ডুকে তার মাদকাসক্ত স্বামী সনদ বড়ুয়ার পক্ষ নিয়ে গত ১৯ জুন  দিবাগত রাত ১০ টার সময় স্থানীয় আওয়ামীলীগ নেতা কমিশনার আলমগীর আলী ও তার সহযোগী দিদার সহ আরো ৬-৭ জন মধ্যযুগীয় বর্বর কায়দায় নির্মম অত্যাচার করে নিলু বড়ুয়া ও তার সন্তানকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে ।

জানা যায়, গত ১৯ জুন রাত ১০ টার দিকে নিলু বড়ুয়া ও তার ছেলে সৌমেন বড়ুয়া ভাত খাচ্ছিল, এমন সময় দরজার কড়া নেড়ে দরজা খুলতে বলেন স্থানীয় কমিশনার মো. আলমগীর আলী।

ঘরের দরজা খোলার সাথে সাথে কমিশনার আলমগীর আলীও তার সহযোগী দিদার সহ আরো ৬-৭ জন যুবক মিলে অর্তকিত নিলু বড়ুয়াকে লাথি, ঘুষি মেরে মাটিতে ফেলে হাত বেঁধে মুখে টেপ লাগিয়ে দেয়। এমন কি এই সময় নিলু বড়ুয়াকে ধর্ষণের চেষ্টা ও করা হয়। বাঁধা দিতে আসলে নিলু বড়ুয়ার ছেলে সৌমেনকে ও বেদম প্রহার করা হয়। এক পর্যায়ে তাদের হত্যার উদ্দেশ্যে রাতের অন্ধকারে নিলু বড়ুয়া ও ছেলে সৌমেন বড়ুয়াকে কমিশনার আলমগীরের দল তার মাছের প্রজেক্টের পুকুর পাড়ে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার সময় সৌমেন বড়ুয়া পালিয়ে গিয়ে চিৎকার করে দৌড়ে পশ্চিম গহিরা শান্তিময় বৌদ্ধ বিহারে আশ্রয় নেয়। সৌমেন বড়ুয়া’র চিৎকারের শব্দ শুনে স্থানীয় জনতা প্রতিরোধে এগিয়ে আসলে কমিশনার ক্ষুদ্ধ হয়ে ১০-১২ রাউন্ড ফাঁকা গুলি চালায় নিলু বড়ুয়া এবং তার ছেলে সোমেন বড়ুয়াকে রেখে দ্রুত সটকে পড়ে।

এ ঘটনা রাউজান থানা পুলিশকে অবহিত করা হলেও কমিশনার আলমগীর আলী আওয়ামীলীগের নেতা হওয়ায় রাউজান থানা পুলিশ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া থেকে বিরত থাকে। পরে আদালতে গিয়ে নিলু বড়ুয়া নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে কমিশনার আলমগীর আলীর বিরুদ্ধে  আজ সোমবার ১ জুলাই  অভিযোগ দায়ের করেন।
নিলু বড়ুয়া বর্তমানে মানবিক সংস্থার অধীনে একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে  কমিশনার আলমগীর আলীর মতামত জানতে তার মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার কোন মতামত পাওয়া যায়নি।

রাউজানে কমিশনার আলমগীর আলীর বিরুদ্ধে মধ্যযুগীয় বর্বর কায়দায় সংখ্যালঘু নারী নিলু বড়ুয়াকে নির্যাতনের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ স্থানীয় সংখ্যালঘু  এবং সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে। সচেতন মহল আওয়ামীলীগ নেতা কমিশনার মো. আলমগীর আলীর শাস্তি দাবি করেন।

ভোক্তভোগীরা মধ্যযুগীয় বর্বর কায়দায় সংখ্যালঘু নারী নিলু বড়ুয়াকে নির্যাতনের বিচার চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আর্কর্ষণ করেন।

উল্লেখ্য, রাউজান উপজেলায় ক্ষমতাসীদের একটি সিন্ডিকেট  স্থানীয় প্রশাসনের সহায়তায় সংখ্যালঘুদের ভুমি জব্বর দখলের অভিযোগ রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)