শিরোনাম:
●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ জুলাই ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইবাসীর প্রাণের দাবি মানতে হবে : ঢাকাগামী ট্রেন থামতে হবে
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইবাসীর প্রাণের দাবি মানতে হবে : ঢাকাগামী ট্রেন থামতে হবে
মঙ্গলবার ● ২ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইবাসীর প্রাণের দাবি মানতে হবে : ঢাকাগামী ট্রেন থামতে হবে

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: মানতে হবে মানতে হবে, আত্রাইবাসীর প্রাণের দাবি মানতে হবে, ঢাকার ট্রেন থামতে হবে। এমনই স্লোগানে স্লোগানে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও রেললাইন অবরোধ করে ট্রেন দাঁড় করানোর মত বিভিন্ন কর্মসূচীতে মুখোর এখন আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন।

গত সাতদিন ধরে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রতিদিন বেলা সাড়ে ১২ টা থেকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আসা পর্যন্ত বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও রেললাইন অবরোধ করে ট্রেন দাঁড় করানোর মত বিভিন্ন কর্মসূচী পালন করছে উপজেলার সর্ব স্তরের জনগণ।

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার দুপুরে আত্রাই রেলওয়ে স্টেশনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় ঢাকাগামী দ্রুতযান এক্স্রপ্রেস ট্রেন আসলে আন্দোলনকারীদের অবরোধের মুখে চালক ট্রেন থামিয়ে দেন। প্রায় ১০ মিটিন বিরতির পর আবার ট্রেন ছেড়ে চলে যায়।

এদিকে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্ত:নগর ট্রেনের স্টপেজের দাবি কার্যকর না হওয়া পর্যন্ত প্রতিদিন কর্মসূচি পালন করার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এতে নেতৃত্ব দিচ্ছেন আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।

জানা যায়, নওগাঁ জেলার বৃহত আত্রাইয়ের আহসানগঞ্জ ষ্টেশনের উপর দিয়ে প্রতিদিন ঢাকাগামী ৫জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করলেও মাত্র একটি ছাড়া ঢাকাগামী অন্য কোন ট্রেনের স্টপেজ এখানে নেই। ফলে ঢাকাগামী যাত্রীদের যারপর নেই দুর্ভোগের শিকার হতে হয়। ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের মধ্যে কেবলমাত্র নীলসাগর এক্সপ্রেসের স্টপেজ এ ষ্টেশনে রয়েছে। তাও আবার আসন সংখ্যা বরাদ্দ রয়েছে মাত্র ৪৬ টি। অথচ আত্রাই থেকে প্রতিদিন ঢাকা যাতায়াত করেন প্রায় ২শতাধিক যাত্রী। ফলে সীমিত সংখ্যক আসনের জন্য হিমসিম খেতে হয় ষ্টেশন কর্তৃপক্ষকেও। এদিকে নীলসাগর এক্সপ্রেস ছাড়াও আত্রাইয়ের উপর দিয়ে প্রতিদিন দ্রুতযান এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস নামে আরও ৪টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। সম্প্রতি যোগ হয়েছে পঞ্চগড় এক্সপ্রেস নামে আরও একটি আন্তঃনগর ট্রেন। অথচ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি সত্বেও এসব আন্তঃনগর ট্রেনের স্টপেজ কার্যকর না হওয়ায় একদিকে যাত্রীরা হচ্ছেন দুর্ভোগের শিকার অন্যদিকে সরকার বঞ্চিত হচ্ছে মোটা অংকের রাজস্ব আয় থেকে।

এদিকে আত্রাইয়ে আন্তঃনগর ট্রেনের বিরতির দাবিতে গত ২০১৬ সালেও এমন আন্দোলন করেছিলেন এলাকাবাসী। মাসাধিককাল আন্দোলনের পরও দাবি পূরণ না হওয়ায় দিনে দিনে আন্দোলনে ভাটা পড়ে যায়। একই দাবিতে আবারও সোচ্চার হয়েছেন এলাকাবাসী। দাবি আদায়ের জন্য পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচী।

এ ব্যাপারে মোল্লা আজাদ মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মোল্লা মোহাম্মদ মতিউর রহমান বলেন, ঢাকাগামী আন্ত:নগর ট্রেনের স্টপেজ সরকারের কাছে আমাদের প্রাণের দাবি। আমরা আন্তঃনগর ট্রেনের বিরতির দাবিতে গত ২০১৬ সালের সেপ্টেম্বর মাসেও এমন আন্দোলন করেছিলাম। রাজশাহী রেলওয়ের ডিজি ও জিএম বরাবর স্থানীয় এমপি মহাদয়ের ডিও লেটার, শত শত সাধারণ জনগণের স¦াক্ষরীত দরখাস্ত প্রদান করি এবং তারা আশ্বাসও দেয়। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি।

এ ব্যাপারে আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান বলেন, দ্রুত আহসানগঞ্জ ষ্টেশনে ঢাকাগামী আন্ত:নগর ট্রেনটি যাত্রা বিরতি ঘোষনা না করা হলে আগামীতে অবরোধসহ কঠিন কর্মসূচির ঘোষনা করা হবে। এছাড়াও এই স্টেশনে ঢাকাগামী আন্ত:নগর ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধিসহ স্টেশনে যাত্রী সেবার মানবৃদ্ধি করার লক্ষ্যে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।

এ ব্যাপারে মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম বলেন, বর্তমানে এ ষ্টেশনে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় হয়। ঢাকাগামী অন্যান্য ট্রেনের এবং খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেসের স্টপেজ কার্যকর হলে রাজস্ব আয় অনেক গুণে বেড়ে যাবে। যেখানে সরকারের রাজস্ব বাড়বে এবং এলাকাবাসীর উপকার হবে। সেখানে এ ট্রেনগুলোর স্টপেজ দিতে আপত্তি কোথায়।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩

আর্কাইভ