শুক্রবার ● ৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে রথযাত্রা অনুষ্ঠিত
আত্রাইয়ে রথযাত্রা অনুষ্ঠিত
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে নওগাঁর আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রথযাত্রা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে বিভিন্ন বয়সী শত শত নারী-পুরুষ ঢাক-ঢোলসহ দেবতার নাম জপ, কির্তন ও পুজো অর্চনা পালন করেন।
রথযাত্রাটি উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেবের মূর্তি সুসজ্জিত রথে করে শত শত ভক্তবৃন্দ রশি দিয়ে রথ টেনে এ পূর্ণ্য তীর্থে নিজেদের সম্পৃক্ত করে। এ যাত্রাটি ভবানীপুর বাজারের বিভিন্ন এলাকা ঘুরে জমিদার বাড়ি এসে পৌছে। পরে গোপাল চন্দ্র প্রামানিকের বাড়িতে এ রথ যাত্রাটি অবস্থান করেন।
আগামী ১২ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।
রথ যাত্রা শুরু হওয়ার পূর্বে রথ যাত্রা অনুষ্ঠানে জগন্নাথ মন্দির কমিটির সভাপতি শ্রী নারায়ন চন্দ্র সুত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাবু দ্বিজেন্দ্রনাথ ঘোষ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, আত্রাই থানা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, উপজেলা হিন্দু বৌদ্ধ্য খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার দত্ত, আত্রাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, শাহাগোলা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ্য খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অনুপ কুমার দত্ত বাদল, আত্রাই থানার এস আই মোস্তাফিজুর রহমান, ভবানীপুর পিএস ল্যাবরেটরি কিন্ডার গার্টেন এ্যান্ড হাইস্কুলের অধ্যক্ষ অভিজিৎ চৌধুৃরী, ভবানীপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল গফুর খাঁন প্রমূখ।
এদিকে ভবানীপুর জমিদার বাড়িতে রথযাত্রা উপলক্ষে দিন ব্যাপী বসে রথের মেলে। মেলায় মাটি, কাঠ ও লোহার তৈরি আসবাবপত্র, গৃহস্থালী সামগ্রী, কসমেটিক্স, খেলনা, মনোহারী ও মিঠায়ের দোকান বসে।





আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩