শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ জুলাই ২০১৯
প্রথম পাতা » কৃষি » নওগাঁয় এখন উৎপাদন হচ্ছে ব্ল্যাক কুইন জাতের তরমুজ
প্রথম পাতা » কৃষি » নওগাঁয় এখন উৎপাদন হচ্ছে ব্ল্যাক কুইন জাতের তরমুজ
রবিবার ● ১৪ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নওগাঁয় এখন উৎপাদন হচ্ছে ব্ল্যাক কুইন জাতের তরমুজ

---নওগাঁ জেলা প্রতিনিধি :: নওগাঁয এই প্রথম মাচায় ব্ল্যাক কুইন জাতের বারোমাসি তরমুজ চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছে আল আমিন এগ্রো নামে একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। স্বাদ, রং ও উৎকৃষ্ট মানের হওয়ায় বাজারে চাহিদাও রয়েছে অধিক। সারা বছর পাওয়া যাবে এখানকার তরমুজ। অনেকেই বাগান দেখতে ও তরমুজ চাষে পরামর্শ নিয়ে যাচ্ছেন।

নওগাঁ কৃষি বিভাগ বলছে, নওগাঁ জেলা খরা ও বরেন্দ্র জেলা হওযায় পানি সাশ্রয়ের জন্য এই তরমুজ চাষ শুরু হয়েছে। এটি জেলায় প্রথম নতুন জাতের তরমুজ চাষ। আর তাই সফল হয়েছে আল আমিন এগ্রো। নওগাঁ শহরের কোমাইগাড়ী এলাকার জেলখানার পূর্ব দেয়াল ঘেঁষে দুই বিঘা জমি তিন বছরের জন্য লিজ নিয়ে হাইব্রিড ব্ল্যাক কুইন জাতের তরমুজ চাষ শুরু করেছে কৃষিভিত্তিক প্রতিষ্ঠান আল আমিন এগ্রো।

নওগাঁ জেলায় প্রথম এই তরমুজ চাষ হয়েছে। নওগাঁ বরেন্দ্র অঞ্চল। ভারত থেকে বীজ এনে চলতি বছর দুই বিঘা জমি তিন বছরের জন্য লিজ নেয় মাত্র ৪৫ হাজার টাকায়। আর ওই জমিতে মাচা তৈরি করে এপ্রিল মাসে সেখানে ব্ল্যাক কুইন নামে বারোমাসি তরমুজের চারা রোপণ করা হয়। রোপণের পর চলতি মাসে প্রথম তরমুজ তোলা হয়। প্রতিটি তরমুজের ওজন হয় আড়াই থেকে চার কেজি। তরমুজের বাহির অংশ কালো (ব্ল্যাক) হলেও ভিতরে টকটকে লাল ও মিষ্টি। প্রথমবার প্রায় দেড়শ’ মণ তরমুজ উৎপাদিত হয়।

স্থানীয় আমজাদ হোসেন, ফল ব্যবসায়ী কাশেম আকন্দ জানান, এখানকার তরমুজ খুবই সুস্বাদু ও মিষ্টি। অনেকেরই একবার কিনে ভালো লেগেছে, তাই আবার এসেছেন। আবার অনেকে লোকমুখে শুনে এসেছেন তরমুজ কিনতে। প্রতি কেজি তরমুজ কিনছেন ২৫-৩০ টাকা দরে। তবে বাজারে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি।

স্থানীয় কুমাইগাড়ী ও বরুনকান্দি গ্রামের সুমন হোসেন ও সুকুমার রায় জানান, তাদের জমি আছে। সেই জামিতে বিভিন্ন জাতের সবজি চাষ করে থাকি। কিন্তু তরমুজ চাষে সাফল্য শুনে পরামর্শ নিতে এলাম। আগামীতে পরিবার রাজি হলে এই বারোমাসি জাতের তরমুজ চাষ করবো।

আল আমিন এগ্রো’র ম্যানেজার আজিজুর রহমান বলেন, চারা ক্রয়, পরিচর্যা, মাচা তৈরি, কর্মচারীদের বেতনসহ মোট খরচ হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা। দুই মাসে তরমুজ চাষ করে প্রায় তিন লাখ টাকা লাভ করা সম্ভব। এতে বেকার সমস্যা দূর হবে এবং দেশও আর্থিকভাবে লাভবান হবে।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আহসান শহীদ সরকার বলেন, খরা ও বরেন্দ্র জেলা হওয়ায় পানি সার জন্য এই তরমুজ চাষ শুরু করা হয়েছে এখানে। বারোমাসি হাই ব্রিড ব্ল্যাক কুইন জাতের তরমুজ চাষ অত্যন্ত লাভজনক। এক্ষেত্রে কৃষি বিভাগের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা প্রদান করা হয়েছে। এই নতুন জাতের তরমুজ জেলায় প্রথম চাষ শুরু করেছে আল আমিন এগ্রো।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)