শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২ আগস্ট ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কালীগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারী আহত-১০
প্রথম পাতা » খুলনা বিভাগ » তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কালীগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারী আহত-১০
শুক্রবার ● ২ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কালীগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারী আহত-১০

---ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে, ওই গ্রামের ইমাদুল খা, আনারুল খা, গাফফার খা, তোয়েব আলী খা, শরিফুল খা, শাকিব খা ও আনোয়ারা বেগমকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, বুধবার রাতে মোবাইলে কথা বলা নিয়ে ওই গ্রামের তুষার হোসেন সাথে আলফাজ উদ্দিনের কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী বলেন, ঘটনার সংবাদ শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝিনাইদহ মহিলা লীগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ
ঝিনাইদহ :: দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধের জন্য ঝিনাইদহে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সালমা ইয়াসমিন এর নের্তৃত্বে দুপুরে আদালত চত্বর থেকে লিফলেট বিতরণ শুরু করা হয়। পরে ডিসি অফিস চত্বর, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বিতরণ করা লিফলেটে ডেঙ্গু চেনার উপায়, ডেঙ্গু রোগ প্রতিরোধের উপায় ও করণীয় বিষয়ে তুলে ধরা হয়। এসময় জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি নাজমা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মৌসুমী রয়, সাংগঠনিক সম্পাদক নাজমুন নাহারাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ দুর্ধ্বর্ষ ১১ মামলার আসামী গ্রেফতার
ঝিনাইদহ :: ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ জিয়াউর রহমান নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। আজ সকালে সদর উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে সদর উপজেলার ভিটশ্বর গ্রামের রাজ আলী খানের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সন্ত্রাসী জিয়াউর রহমান দুর্গাপুর গ্রামে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় তার কাছে থাকা একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। জিয়াউর রহমানের নামে ঝিনাইদহ সদর থানাসহ বিভিন্ন থানায় ১১ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাকে আদালতে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ মেয়র নিজেই এবার মশা নিধনে শহরের পাড়া-মহল্লায়
ঝিনাইদহ :: ঝিনাইদহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মশক নিধনে নিজেই মাঠে নেমেছেন পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল থেকেই ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু মশা নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে পৌর কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিজেই মাঠে নেমে পড়েন। এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ডের ড্রেন, নর্দমায় মশার ওষুধ স্প্রে করেন এবং কর্মচারীদের সাথে বিভিন্ন পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করেন। পৌর মেয়র সাইদুল করিম মিন্টু জানান, তিনি বলেন মশক নিধন এবং ডেঙ্গু মশা নিধনে ঝিনাইদহ পৌরসভার মশক নিধন অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, তিনি পৌরবাসীকে আহ্বান করেন, কোন ভাবেই ছাদের টবে যেন মশা না জন্মাতে পারে সেদিকে লক্ষ্য রাখতে।

ঝিনাইদহে মেধাবীদের বাইসাইকেল বিতরণ
ঝিনাইদহ :: ঝিনাইদহে এডিপির অর্থায়নে ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দরিদ্র্র মেধাবি শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরিফা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাসসহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার। পরে দরিদ্র মেধাবি শিক্ষার্থীদের মাঝে ৩০টি বাইসাইকেল বিতরণ করা হয়।

১৫ আগষ্ট উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত
ঝিনাইদহ :: স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতের মাস শোকাবহ আগষ্ট উপলক্ষে ঝিনাইদহে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হয়েছে। অগ্রণী ব্যাংক ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ে উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। বৃহস্পতিবার বিকেলে রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। এসময় উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ে ডিজিএম সদর উদ্দিন আহমেদ, অগ্রণী ব্যাংক ঝিনাইদহ শাখার এজিএম হাসিমুর রহমান, ঝিনাইদহ-মাগুরা অগ্রণী ব্যাংক অফিসার্স সমিতির সভাপতি এম এইচ জগলুল পাশা, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার সাহা, ঝিনাইদহ-মাগুরা অগ্রণী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। এসময় ব্যাংকের ১৫ জন কর্মকর্তা স্বেচ্ছায় রক্তদান করেন। পরে রক্ত গরীব, অসহায় দুস্থ ও মরাণপন্ন রোগিদের দেওয়ার জন্য সদর হাসপাতালের স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ‘মানবত’র কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ