বুধবার ● ৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » সকল বিভাগ » ৫ মামলার সাজাপ্রাপ্ত আসামি জাপা নেতা গ্রেপ্তার
৫ মামলার সাজাপ্রাপ্ত আসামি জাপা নেতা গ্রেপ্তার
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ৫ মামলার ৫ বছর ১ মাসের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি জাপা নেতা ও উপজেলা সদরের পুরান বাজারস্থ নিউ ফারজানা জুয়েলার্সের মালিক তাজ উদ্দিন বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংরাওলী গ্রামের আরশ আলী ওরফে আরব আলীর ছেলে। গতকাল মঙ্গলবার রাত ৯টায় তাকে সিলেট জেলার কানাইঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। কানাইঘাট থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানায় এলাকায় অভিযান চালিয়ে ৫ মামলার সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি তাজ উদ্দিন বাবুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্বে থানায় ৫টি মামলা রয়েছে। এসব মামলায় আদালত তার বিরুদ্ধে ৫ বছর ১ মাসের সাঁজা ও অর্থদন্ড প্রদান এবং গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। এরই মধ্যে একটি মামলায় ৬০ লাখ টাকার অর্থদন্ড প্রদান করেন আদালত। এরপর থেকে আসামি পলাতক ছিলেন।
৫ মামলার সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে থানার এএসআই দ্বীপক শক্ল ধর বলেন, গতকাল বুধবার সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।





ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি
ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ