শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিপাইনে ডেঙ্গুতে ৬২২ জনের মৃত্যু : জাতীয় মহামারি ঘোষণা
প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিপাইনে ডেঙ্গুতে ৬২২ জনের মৃত্যু : জাতীয় মহামারি ঘোষণা
বুধবার ● ৭ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফিলিপাইনে ডেঙ্গুতে ৬২২ জনের মৃত্যু : জাতীয় মহামারি ঘোষণা

---ফিলিপাইনে অন্তত ৬২২ জন ডেঙ্গুতে মৃত্যু এবং দেড় লক্ষাধিক মানুষ আক্রান্ত হওয়ায় ডেঙ্গুকে জাতীয় মহামারি ঘোষণা করেছে। চলতি বছর এডিস মশা থেকে সংক্রমিত রোগটিতে রেকর্ড পরিমাণ মানুষ আক্রান্ত হওয়ায় ডেঙ্গুকে জাতীয় মহামারি হিসেবে ঘোষণা করা হলো।

ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, চলতি বছরের শুরু থেকে গত ২০ জুলাই পর্যন্ত মহামারি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে কমপক্ষে ১ লাখ ৪৬ হাজার মানুষ, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯৮ শতাংশ (প্রায় দ্বিগুণ) বেশি।

সাম্প্রতিক দশকগুলোতে গোটা বিশ্বে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এমন তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। গত মাসে ফিলিপাইন সরকার ডেঙ্গু মোকাবিলায় জাতীয় ডেঙ্গু সতর্কতা জারি করে। কিন্তু তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে জাতীয় মহামারি ঘোষণা করা হলো।

কর্মকর্তারা বলছেন, গোটা দেশে ডেঙ্গুর পরিস্থিতি মোকাবিলায় বিশেষ মনোযোগ প্রয়োজন বলে ডেঙ্গুকে জাতীয় মহামারি ঘোষণা করা হয়েছে। এ নিয়ে বেশকিছু এলাকা চিহ্নিত করা হয়েছে, যেখানে জরুরিসেবা প্রয়োজন। প্রসঙ্গত, ডেঙ্গু হলো এডিস মশাবাহিত একটি ফ্লু; তবে মাঝে মাঝে এটি প্রাণঘাতী হয়ে ওঠে।

ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ফ্রান্সিসকো ডুক এক বিবৃতিতে জানিয়েছেন, ডেঙ্গু রোগটি এতো বিস্তার লাভ করেছে যে, ‘এটাকে জাতীয় মহামারি হিসেবে ঘোষণা করা হয়েছে। কারণ এর মাধ্যমে ওইসব এলাকা চিহ্নিত করে বিশেষ জরুরিসেবা দিতে হবে এবং মহামারি ডেঙ্গু মোকাবিলায় জরুরি তহবিল গঠন করবে স্থানীয় সরকার।’ তাছাড়া ফিলিপাইনে মহামারি ডেঙ্গুর কবলে সবচেয়ে বেশি ভুগছে দেশটির ওয়েস্টার্ন ভিসিয়াস অঞ্চল। সেখানে এখন পর্যন্ত ২৩ হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। তিন সপ্তাহ ধরে দেশটির সাতটি অঞ্চল মহামারি পর্যায়ের ওপর দিয়ে যাচ্ছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ফ্রান্সিসকো ডুক জানিয়েছেন।





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ