শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন ইলিয়াসপত্নী লুনা
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন ইলিয়াসপত্নী লুনা
শনিবার ● ১০ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন ইলিয়াসপত্নী লুনা

---বিশ্বনাথ প্রতিনিধি:: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে দেশ ও জাতির উন্নয়নে প্রবাসীরা গূরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। নিজেদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে প্রবাসীরা অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। নাড়ির টানে ও দেশ প্রেম থাকার কারণেই প্রবাসীরা বঞ্চিত ও অবহেলিত মানুষের জন্য কাজ করতে যেতে পারছেন। প্রবাসীদের ঋণ শোধ করা যাবে না। যুক্তরাজ্য প্রবাসী নূরুল ইসলাম সমাজসেবামূলক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছেন, যা সত্যিই প্রশংসনীয়।

তিনি বলেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্ধি করে রাখা হয়েছে। তিনি আজ অসুস্থ হয়ে পড়েছেন। খালেদা জিয়ার সুস্থতা ও ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া করার আহবান জানান তিনি।

তিনি শনিবার দুপুরে বিশ্বনাথে ‘মরহুম আনিছ উল্লাহ এন্ড করফুল বিবি ফাউডেশনের উদ্যোগে ও ফাউডেশনের ফাউন্ডার যুক্তরাজ্য প্রবাসী নুরুল ইসলামের অর্থায়নে প্রবাসীর নিজ বাড়ি হরিকলস গ্রামে গরীব-অসহায় মানুষের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। অনুষ্ঠানে এলাকার প্রায় দেড় শতাধিক গরীব-অসহায় মানুষের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণী করা হয়।

যুক্তরাজ্য প্রবাসী নূরুল ইসলামের সভাপতিত্বে ও বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক একে রাজু’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ময়নুল হক, বিশ্বনাথ উপজেলার সাধারণ সম্পাদক ও অলংকারি ইউপির সাবেক চেয়ারম্যান লিলু মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আবদুল হাই, আহমেদ নুর উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা রিয়াজ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা তালেব আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ পাবেল সামাদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কদর আলী, আবদুল লতিফ, যুবদল নেতা শাহজাহান, আবু সুফিয়ান, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান খালেদ, উপজেলা ছাত্রদলে নেতা ফাহিম আহমদ, ইমলাক আহমদ, ইমরান আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সাইফুল ইসলাম, সানিয়ুল ইসলাম, ব্যবসায়ী আবদুস সালাম, আবদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে শেষে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মাওলানা রিয়াজ উদ্দিন।





প্রধান সংবাদ এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)