শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহীতে ঈদুল আযহার জামাত কখন কোথায়
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহীতে ঈদুল আযহার জামাত কখন কোথায়
শনিবার ● ১০ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজশাহীতে ঈদুল আযহার জামাত কখন কোথায়

---রাজশাহী প্রতিনিধি :: রাজশাহীতে ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৮টায় নগরীর ঐতিহ্যবাহী হযরত শাহ্ মখদুম (রহ:) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া হলে একই সময় প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহমখদুম (র.) দরগা মসজিদে।

রাজশাহী সিটি করপোরেশন, ইসলামিক ফাউন্ডেশন ও রাজশাহী শাহমখদুম দরগা ট্রাস্ট এবং স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, নগরীতে প্রথম দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। নগরীর আমচত্ত্বর আহলে হাদীস মাঠ এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এ দুটি ঈদ জামাত।

এছাড়া সকাল সাড়ে ৭টায় নগরীর উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ, বড়বনগ্রাম আল ফারুক জামে মসজিদ, শালবাগান গণপূর্ত মাঠ, বিনোদপুর আহলে হাদিস জামে মসজিদ এবং মেহেরচন্ডি নতুনপাড়া ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে। নগরীর বালিয়াপুকুর জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৮টায়।

এছাড়া সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে নগরীর সাহেব বাজার বড় রাস্তা, টিকাপাড়া ঈদগাহ মহানগর ঈদগাহ, হাজী লাল মুহাম্মদ ঈদগাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহ, লোকনাথ স্কুল মাঠ, পাঁচানীমাঠ ঈদগাহ, ডাঁশমারি পূর্বপাড়া ঈদগাহ, ডাঁশমারি বাইতুল মারেফত মাঠ, সাতবাড়িয়া ঈদগাহ, মেহেরচন্ডি ঈদগাহ, মির্জাপুর ঈদগাহ, মির্জাপুর পশ্চিমপাড়া জামে মসজিদ, বুলনপুর ঈদগা, মসজিদ-ই-নূর ঈদগাহ, কয়েরদাড়া ঈদগাহ, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা মাঠ, ডিঙ্গাডোবা ঈদগাহ মাঠ, কাশিয়াডাঙ্গা সিটি গেইট ঈদগাহ, কাশিয়াডাঙ্গা ঈদগাহ, মির্জাপুর পূর্ব পাড়া ঈদগাহ, ফিরোজাবাদ ঈদগাহ।

সকাল সোয়া ৮টায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম (তেরখাদিয়া) ঈদগাহ, শিরোইল সরকারি হাই স্কুল ঈদগাহ, মালদা কলোনী ঈদগাহ এবং রামচন্দ্রপুর মহলদার পাড়া ঈদগাহে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৮টায় রাজশাহী জজ কোর্ট ঈদগাহ ময়দান, লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ, রায়পাড়া বসরী ঈদগাহ, কাঠালবাড়ীয়া ঈদগাহ, রায়পাড়া ঈদগাহ, রাজশাহী কোর্ট স্টেশন ঈদগাহ, মোল্লাপাড়া ঈদগাহ, লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠ, কোর্ট বুলনপুর ঈদগাহ মাঠ, খোজাপুর গোরস্থান ঈদগাহ মাঠ, জাহাজঘাট মোড় ঈদগাহ মাঠ, খোজাপুর ১ নম্বর ঈদগাহ, শহীদবাগ জামে মসজিদ এবং ধরমপুর মধ্যপাড়া ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ, চৌদ্দপাই মোড় ঈদগাহ, বুধপাড়া ঈদগাহ ময়দান, খাদেমুল ইসলাম স্কুল এন্ড কলেজ এবং তালাইমারী বাজার ঈদগাহ ময়দানে একই সময়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

এদিকে ঈদকে সামনে রেখে রাজশাহী নগরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দাস জানান, ঈদ জামাতকে কেন্দ্র করে রাজশাহীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঈদগাহ ময়দানে নিরাপত্তায় পুলিশের টহল টিম কাজ করবে। এছাড়া সাদা পোষাকে গোয়েন্দা নজরদারি থাকবে।

অপরদিকে রাজশাহী সিটি করপোরেশন সূত্র জানায়, পবিত্র ঈদুল আজহার প্রধান নামাজ আদায়ের জন্য রাজশাহীর শাহ্ মখদুম রূপোস ঈদগাহ মাঠে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের দিন সকাল এখানে রাজশাহীর প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এই ঈদগাহ জামাতে ঈদের নামাজ আদায় করবেন বলে আশা করছে কতৃপক্ষ। সে অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজশাহীর গুরুত্বপূর্ণ ব্যাক্তিরা এই ঈদের জামাতে অংশ নেবেন। তাই নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা। এবার ঈদগাহে টয়লেট ও অজুর ব্যবস্থা থাকায় ঈদগাহে নামাজে আসা মুসল্লিদের ভোগান্তি পোহাতে হবে না।

সরেজমিনে দেখা যায়, জাতীয় ঈদগাহ মাঠে প্যান্ডেল তৈরির মূল কাজ প্রায় শেষ। ঈদ বর্ষার মধ্যে হওয়ায় বৃষ্টিনিরোধক ত্রিপল লাগানো হবে শামিয়ানার ওপরে। প্যান্ডেলের খুঁটিগুলোতে কাপড় ও শামিয়ানার সঙ্গে বৈদ্যুতিক পাখা এবং বাতি লাগানোর কাজ এখনও শুরু হয়নি। অজুর স্থানসহ চারপাশ পরিষ্কার করতে কাজ করছেন শ্রমিকেরা।

দুর্গাপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

রাজশাহী :: দুর্গাপুর : দুর্গাপুর পৌরসভার উদ্যেগে আজ শনিবার মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)