শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে ৩০ মামলার আসামী পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে ৩০ মামলার আসামী পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত
শনিবার ● ১০ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পটুয়াখালীতে ৩০ মামলার আসামী পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত

---পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের করমজাতলা এলাকার মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, নিহত ব্যক্তি চান মিয়া হাওলাদার (৩৫) বলে শনাক্ত করেছে পুলিশ। চান মিয়া হাওলাদার পার্শ্ববর্তী বরগুনার আমতলী উপজেলার পশ্চিম কলাগাছিয়া গ্রামের আমজেদ হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
পুলিশের দাবি, নিহত চান মিয়া চিহ্নিত ডাকাত ছিলেন। তাঁর বিরুদ্ধে পটুয়াখালী ও আমতলী থানায় ৩০টি ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে। সব মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। একটি মামলায় চান মিয়ার ১০ বছরের সাজা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে করমজাতলা এলাকায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পুলিশের দিকে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির একপর্যায়ে ডাকাতেরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় চান মিয়ার লাশ উদ্ধার করে এবং লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়।

ওসি জানান, এ ঘটনায় তিনিসহ তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি রামদা ও ছয়টি দা উদ্ধার করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)