শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৫ আগস্ট ২০১৯
প্রথম পাতা » পাবনা » পশু জবাইয়ের জায়গা নিয়ে পাবনায় সংঘর্ষ : আহত-১৭
প্রথম পাতা » পাবনা » পশু জবাইয়ের জায়গা নিয়ে পাবনায় সংঘর্ষ : আহত-১৭
বৃহস্পতিবার ● ১৫ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পশু জবাইয়ের জায়গা নিয়ে পাবনায় সংঘর্ষ : আহত-১৭

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি  :: পাবনার ভাঙ্গুড়ায় ঈদের দিনে কোরবানির পশু জবাইয়ের জায়গা দখল-কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কয়েক দফা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। উপজেলার খানমরিচ ইউনিয়নের মুন্ডুমালা গ্রামের ওসমান ও আবু বকর গ্রুপের মধ্যে গত সোম ও মঙ্গলবার দফায় দফায় এই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অনন্ত ১৭ জন আহত হন। আহতদের মধ্যে ১২জন ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসাধীন রয়েছে। অন্যরা স্থানীয় চিকিৎসকদের কাছে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে এ ঘটনায় ওই গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুন্ডুমালা গ্রামে জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে ওসমান ও আবু বকর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই বিরোধের কারণে দুই পক্ষই আলাদাভাবে সামাজিক ও ধর্মীয় কার্যক্রম পালন করে আসছে। এক পর্যায়ে ঈদের দিন মসজিদের সামনের উন্মুক্ত জায়গায় কোরবানীর পশু জবাইয়ের স্থান দখল করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। সেসময় গ্রামের প্রধানবর্গের হস্তক্ষেপে জায়গাটির দুই পাশে আলাদাভাবে পশু জবাই করে দুই পক্ষ। পরে ঐদিন বিকালে পশু জবাই ও দরিদ্রদের মাঝে গোস্ত বিতরণ শেষে উভয় পক্ষের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়।

পরদিন মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন আবারও লাঠিসোটা নিয়ে এক পক্ষ অপর পক্ষের উপর হামলা চালায়। এ সময় দুই দফা রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১২জন আহত হয়। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করেন। বর্তমানে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রিত হলেও পুনরায় সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।
খানমরিচ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আসাদুর রহমান জানান, মুন্ডুমালা গ্রামের দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি মসজিদ কমিটি ও কুরবানির স্থান নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।

ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার এএসআই সাজেদুর রহমান বলেন, মসজিদ কমিটির দুটি পক্ষ ঈদের কুরবানির জায়গা দখল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫/১৬ জন আহত হয়। তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোন পক্ষই থানায় অভিযোগ দেয়নি বলে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
চাটমোহরে বিদ্যুৎপৃষ্ঠে যুবকের মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জাহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে রামচন্দ্রপুর গ্রামের জয়নাল প্রামানিকের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রীর কাজ করতেন।
ইউপি সদস্য মোজাম্মেল হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় নিজ ঘরের বিদ্যুতের ছেঁড়া তার মেরামত করার সময় অসাবধানতায় বিদ্যুৎপৃষ্ঠ হন জাহিদুল ইসলাম। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)