শনিবার ● ১৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে নাইমের বস্তাবন্দি লাশ উদ্ধার : আটক-২
সিলেটে নাইমের বস্তাবন্দি লাশ উদ্ধার : আটক-২
সিলেট প্রতিনিধি :: সিলেট নগরীর বালুচরস্থ লালটিলা থেকে নাইম আহমেদ (১৫) নামে এক অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এবং হত্যাকান্ডে জড়িত থাকার দায়ে রুকন ও পারভেজ নামে তার দু-বন্ধুকে গ্রেফতার করেছে।
ঘটনা সুত্রে জানাযায়, গত বৃহস্পতিবার অটোরিকশা চালক নাইম তার অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। রাতে তার বাবা বিমানবন্দর থানায় জিডি করেন। জিডির প্রেক্ষিতে পুলিশ সন্দেহবশত নাইমের দুই বন্ধু রুকন, পারভেজকে গ্রেফতার করে। এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা নাইমকে শ্বাসরুদ্ধ করে হত্যার কথা শিকার করে। তাদের দেওয়া তথ্য মতে শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় নগরের বালুচর এলাকার লালটিলা থেকে নাইমের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। তবে নাইমের অটোরিকশা এখানো উদ্ধার হয়নি।
উল্লেখ্য, নাইম আহমেদ (১৫) বিয়ানীবাজার উপজেলার আলবান্না এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। সে বর্তমানে বালুচর এলাকার সোনাই মিয়ার কলোনিতে পরিবারের সাথে বসবাস করতো।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ