সোমবার ● ১৯ আগস্ট ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » আশ্বাসে ক্লান্ত হয়ে নিজ উদ্যোগে রাস্তা সংস্কারে কালাইউরা অধিবাসীরা
আশ্বাসে ক্লান্ত হয়ে নিজ উদ্যোগে রাস্তা সংস্কারে কালাইউরা অধিবাসীরা
সিলেট প্রতিনিধি :: দেড় কিলোমিটার ভগ্ন রাস্তা, যা চলাচল অনুপোযোগি। ফলে সীমাহীন দুর্ভোগে রয়েছেন সিলেটের বি:বাজারের লাউতা ইউপির কালাইউরা গ্রামের অধিবাসীরা। বর্ষা মৌসুমে গ্রামে গাড়ি চলাচল তো দূরে থাক পায়ে চলাচল করাই দায়। এক কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তার পুরোটাই কর্দমা যুক্ত। বর্ষা মৌসুমে রাস্তার অধিকাংশই ডুবে থাকে কাদা-পানিতে। বছরের পর বছর গ্রামবাসী কাঁদাযুক্ত রাস্তা দিয়ে চলাচল করলেও রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। গ্রামবাসীর দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কারের দাবীর মুখে শুধুই মিলেছে আশ্বাসের পর আশ্বাস। দুর্ভোগরত মানুষ জানেনা কবে বাস্তবায়ন হবে আশ্বাসের। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে রাস্তাটি সংস্কার করতে কবে এগিয়ে আসবেন দায়িত্বশীলরা।
স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে ঘুরতে ঘুরতে আশ্বাসের পর আশ্বাসে ক্লান্ত হয়ে অবশেষে ভুক্তভোগীরা নিজ উদ্যোগের রাস্তা চলাচল উপযোগীর প্রাণাত্মক চেষ্টায় লিপ্ত হয়েছে। যদিও তাদের চেষ্টায় অতীতেও রাস্তা চলাচল উপযোগী হবার অল্পদিন পরেই আবারও চলাচল অনুপযোগী হয়ে পড়ে।
তাই রাস্তা চলার উপযোগী করতে স্থানীয় উদ্যোগের পাশাপাশি জনদুভোগ বিবেচনায় সরকারীভাবে রাস্তা পাকাকরনের মাধ্যমে তাদের এ দুর্ভোগ থেকে মুক্তির দাবি জানিয়েছেন কালাইউরা পূর্ব অঞ্চলের হাজারো মানুষ। প্রবাসীদের সহযোগিতায় স্থানীয়ভাবে সংস্কারে উদ্যোগী জনতা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তা দিয়ে চলাচল করা খুবই কষ্টকর। পাকা কিংবা ইট সলিং করার জন্য জনপ্রতিনিধিদের কাছে বার বার দাবি জানালেও আমাদের দুর্ভোগ লাঘবে কেউ এগিয়ে আসেনি। গত ছয় মাস থেকে এ রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। প্রতিদিন এক কিলোমিটার কাদাপথ মাড়িয়ে শিক্ষার্থী, ব্যবসায়ীরা ও সাধারণ মানুষ যাতায়াত করেন। শেষ পর্যন্ত আমরা নিজেরা উদ্যোগ নিয়ে কোনভাবে রাস্তাটি চলাচল উপযোগী করার চেষ্টা করছি। প্রবাসীদের অর্থিক সহযোগিতা ও চাঁদার টাকায় ইট, সুড়কি ,বালি দিয়ে চলছে রাস্তা মেরামত কাজ।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ