শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৯ আগস্ট ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় হাটে-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্টজাল
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় হাটে-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্টজাল
সোমবার ● ১৯ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় হাটে-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্টজাল

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার বিভিন্ন হাটে-বাজারে প্রতিদিন লাখ লাখ টাকার নিষিদ্ধ কারেন্টজাল অবাধে বিক্রি হচ্ছে। আর এসব কারেন্ট জালের মাধ্যমে বর্ষা মৌসুমের শুরু থেকে বর্তমানে বন্যার পানি কমে যাওয়ার সময় গোবিন্দগঞ্জের বিভিন্ন নদ-নদী খাল-বিলে অবাধে ডিমওয়ালা ও পোনা মাছ নিধনের মহোৎসব চলছে। ফলে আগামীতে এ জেলায় মৎস্য শূন্য হয়ে পড়ার আশংকা রয়েছে। প্রকাশ্যেই নিষিদ্ধ এসব কারেন্টজাল বিক্রি হলেও জেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন,আইন শৃঙ্খলা বাহিনী দৃঢ় কোন পদক্ষেপ না থাকায় জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
জেলার নিম্ন এলাকা খাল-বিলে এখনও যথেষ্ট পরিমান দেশি মাছ পাওয়া যায়। বর্ষায় এসব নদী-নালা, খাল-বিলে মাছ ডিম ছাড়ায় প্রচুর রেনু-পোনা জন্ম নিয়েছে। চলতি বর্ষা মৌসুমের শুরু থেকেই এসব হাট-বাজারে শুরু হয়েছে অবৈধ কারেন্ট জালের রমরমা ব্যবসা। এসব কারেন্ট জাল এই এলাকার দেশী মাছের ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
উত্তরবঙ্গের সব চেয়ে বড় কারেন্ট জালের পাইকারী ব্যবসা কেন্দ্র হলো গোবিন্দগঞ্জের গোলাপবাগ হাট। কয়েক জন ব্যবসায়ী এ হাটে কোটি টাকার অবৈধ কারেন্ট জালের পাইকারীর ব্যবসা বরে থাকেন। এহাট থেকে প্রতিদিন লাখ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল ছোট ছোট ব্যবসায়ীরা পাইকারী মূল্যে কিনে নিয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন হাটে বাজারে খুচরা বিক্রি করে থাকে।
মৎস্য সমিতির নেতা আব্দুল জলিল বলেন, নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে প্রায় সব ধরণের মাছকেই সমূলে ধ্বংস করা হচ্ছে। নিষিদ্ধ হলেও সহজে এবং প্রকাশ্যে এসব জাল পাওয়া যাওয়ার কারণে মানুষ তাদের অজান্তেই মৎস্য সম্পদের বিরাট ক্ষতি সাধন করছে। ফলে আগামীতে এ উপজেলা মৎস্য শূন্য হয়ে পড়ার আশংকা রয়েছে।
এব্যাপারে গোবিন্দগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মে হাবিবা মুমু বলেন, আমি কিছুদিন আগে এ উপজেলায় যোগদান করেছি। তাই অনেক কিছুই জানিনা। তবুও মৎস্য সপ্তাহে অভিযান পরিচালনা করে কারেন্টজাল পুড়িয়েছি। এ ব্যাপারে ভবিষ্যতে সবকিছু জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
কৃষকদের বিনামূল্যে ধানের চারা, সার, সহজ শর্তে কৃষি ঋণ কর্ম সংস্থানের দাবিতে স্মারকলিপি
গাইবান্ধা :: বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের বিনামূল্যে আমন ধানের চারা, সার, সহজ শর্তে সূদমুক্ত কৃষি ঋণ এবং গ্রামীণ শ্রমজীবিদের জন্য আর্মি রেটে রেশন ও কর্ম সংস্থানের দাবিতে আজ সোমবার বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, জেলা ফোরাম সদস্য সুকুমার চন্দ্র মোদক, আফরোজা বেগম, জাহিদুল হক, কৃষক নেতা এন্তাজ আলী, নুরুল আমিন, ফুল মিয়া, ছাত্রনেতা ফরিদুল হক প্রমুখ।
বক্তাগণ বলেন, সাম্প্রতিক বন্যায় গাইবান্ধা জেলায় কৃষকদের ক্ষেতের ফসল, আমন ধানের বীজতলা নষ্ট হয়েছে। পুকুরের মাছ, খামারিদের গরু ছাগল, হাঁস মুরগি ভেসে গেছে। অনেকের ঘরবাড়িও ভেসে গেছে। সবকিছু হারিয়ে কৃষক-ক্ষেতমজুরগণ নিঃস্ব, সর্বসান্ত। তারা ক্ষেতমজুরদের সারা বছরের কাজের নিশ্চয়তা, আর্মি রেটে রেশন, সকল দুঃস্থ বয়স্ক বিধবাদের মাসিক ভাতা ৫ হাজার টাকা নির্ধারণ, সকল এনজিওদের কিস্তি আদায় আগামী ছয় মাসের জন্য স্থগিত এবং পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ, দায়িত্বহীন কর্মকর্তাদের বিচার দাবি করেন। শেষে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের মাধ্যমে ৪দফা দাবি সম্বলিত স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর পেশ করে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)