সোমবার ● ১৯ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড
ঝালকাঠিতে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে পারিবারিক কলহের জের ধরে বাবাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার ১৯ আগস্ট দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত ব্যাক্তি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চেচরি গ্রামের আব্দুল বারেক খন্দকার ছেলে আলতাফ হোসেন খন্দকার। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১০ এপ্রিল সকালে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চেচরি গ্রামের আব্দুল বারেক খন্দকার তার ছেলে আলতাফকে উঠান থেকে লাকড়ি তুলতে বলাকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে ছেলে তার বাবাকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের আরেক ছেলে মঞ্জু খন্দকার বাদী হয়ে ১৩ এপ্রিল কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা মামলা দায়ের করেন।
ওই বছরের ৩০ মে কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ দুপুরে আলতাফ হোসেন খন্দকারকে মৃত্যুদন্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় আলতাফ হোসেন খন্দকার আদালতে উপস্থিত ছিলেন না।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা