শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৫ আগস্ট ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণা : প্রতারক জহির গ্রেফতার
প্রথম পাতা » গাইবান্ধা » সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণা : প্রতারক জহির গ্রেফতার
রবিবার ● ২৫ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণা : প্রতারক জহির গ্রেফতার

---গাইবান্ধা প্রতিনিধি :: সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে গাইবান্ধা অগ্রণী ব্যাংকের সাবেক কর্মকর্তা রঞ্জিনা খাতুনের ১৬ লাখ টাকা আত্মসাৎকারি প্রতারক নেত্রকোনার জহির রায়হানকে আজ রবিবার ২৫ আগস্ট পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর থানার এসআই নওশাদের নেতৃত্বে পুলিশের একটি দল গাজীপুরের টঙ্গির পশ্চিম থানা এলাকার মওদাফা থেকে ওই প্রতারককে গ্রেফতার করে।
গাইবান্ধা সদর থানায় দায়েরকৃত মামলা সুত্রে জানা গেছে, সাদুল্যাপুর উপজেলার বারবলদিয়া গ্রামের গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা একরামুল হকের স্ত্রী গৃহবধু রঞ্জিনা খাতুন গ্রামীণ ব্যাংকে ১৪ বছর চাকরি করার পর তিনি অবসর গ্রহণ করেন এবং সার্ভিস বেনিফিটে প্রাপ্ত ১৭ লাখ ৪০ হাজার টাকা অগ্রণী ব্যাংক গাইবান্ধা শাখায় জমা রাখেন। এসময়ে ফেসবুকের ম্যাসেঞ্জারে লাবিব আহমেদ ওরফে সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিদ নামে পরিচয় প্রদানকারির সাথে তার গোপনে উক্ত প্রতারকের সাথে গভীর সখ্যতা গড়ে উঠে। এই সুবাদে প্রতারক জহির রায়হান তার জমাকৃত টাকা সম্পর্কে অবগত হন এবং রঞ্জিনা খাতুনকে ব্যাংক থেকে টাকা তুলে পোস্ট অফিসে সঞ্চয়পত্রের মাধ্যমে টাকাগুলো জমা রাখার পরামর্শ দেন। এব্যাপারে তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে রঞ্জিনাকে জানান।
এই আলাপের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট দিনে গত ২৮ জুলাই উক্ত জহির রায়হান রঞ্জিনাকে ব্যাংক থেকে টাকা উত্তোলন করার জন্য পরামর্শ দেন এবং বলেন তিনি একটি প্রাইভেট কার সেখানে আসেন। এই কথার পরিপ্রেক্ষিতে ব্যাংক থেকে ১৬ লাখ টাকা উত্তোলন করে রঞ্জিনার ৫ বছরের কন্যা সন্তান ঈশিতাকে নিয়ে কাউকে না জানিয়ে ওই প্রতারকের কথা প্রাইভেট কারে উঠলে প্রতারক জহির রায়হান তাকে বগুড়ার দিকে নিয়ে যান। পরে পথে মহাস্থানের কাছে গাড়ি খারাপ হয়েছে জানালে রঞ্জিনা তার শিশু সন্তানকে নিয়ে প্রকৃতির ডাকে টয়লেটে যায়। এরপর ফিরে এসে দেখে ক্যাপ্টেন নাহিদ পরিচয়দানকারি তার ১৬ লাখ টাকাসহ ভ্যানিটি ব্যাগ এবং ১১ হাজার টাকা মূল্যের মোবাইল সেটটি নিয়ে পালিয়ে যায়। এরপর তার সাথে মোবাইলে ও ফেসবুকের ম্যাসেঞ্জারে যোগাযোগ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। ফলে বাধ্য হয়ে রঞ্জিনা খাতুন গাইবান্ধা সদর থানায় গত ১৭ আগস্ট একটি অভিযোগ দায়ের করেন।
গাইবান্ধা সদর থানা পুলিশ জানায়, সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিদ পরিচয়ে ইতোপূর্বে বিভিন্ন এলাকায় সে একাধিক প্রতারণা করেছে সে স্বীকার করে।

গাইবান্ধায় নবজাতকের লাশ উদ্ধার
গাইবান্ধা :: গাইবান্ধার সাদুল্লাপুরে কাপড়ে পেঁচানো অপূর্ণাঙ্গ এক মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ২৫ আগস্ট দুপুরে সাদুল্লাপুর শহরের পশ্চিম পাড়া কচিকন্ঠ প্রি-ক্যাডেট স্কুলের সামনের একটি গলি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, সকালে গলির ভিতরে কাপড় দিয়ে পেঁচানো এক নবজাতকের লাশ দেখতে পাওয়া যায়। গভীর রাতে নবজাতকের লাশ ফেলে যাওয়ায় তাতে পোকা ধরে। এতে করে মেয়ে নবজাতকের গলায় জখম হয। পরে ঘটনাটি পুলিশকে অবগত করা হয়। স্থানীয়দের ধারণা কারও অবৈধ সম্পর্কের ফসল ওই নবজাতকটি। গর্ভপাত ঘটিয়ে অপূর্ণাঙ্গ নবজাতকের লাশটি ফেলে দেওয়া হয়েছে।
সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন নবজাতকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশটির ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)