বৃহস্পতিবার ● ২৯ আগস্ট ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে পলাতক আসামি গ্রেপ্তার
বিশ্বনাথে পলাতক আসামি গ্রেপ্তার
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে ১৬ মাসের সাঁজা ও ১৪ লক্ষ ৭০ হাজার টাকার অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল মাখারগাঁও গ্রামের মৃত হাসান আলীর ছেলে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে তাকে সিলেট শহর থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এএসআই জামাল খানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে সাঁজা ও অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। সিলেট কতোয়ালী থানার মামলা নং সিআর ১৫৯২/১৭, বিশ্বনাথ থানার মামলা নং সিআর ৫৩/১৫, সিলেট কতোয়ালী থানার মামলা নং সিআর ১৫৯২/১৭। এরই মধ্যে দুটি মামলায় পৃথকভাবে আদালত গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ১৬ মাসের সাঁজা ও ১৪ লক্ষ ৭০ হাজার টাকার অর্থদন্ডপ্রাপ্ত প্রদান করেন। অপর মামলায় আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। এরপর থেকে আসামি পলাতক ছিল।
সাঁজা-অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ শামীম মূসা বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে।





কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ