বুধবার ● ৪ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » কৃষি » নওগাঁয় বৃক্ষ মেলার সমাপনি
নওগাঁয় বৃক্ষ মেলার সমাপনি
নওগাঁ প্রতিনিধি :: নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১০টায় শহরের নওযোয়ান মাঠে জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও বন কর্মকর্তা মেহেদি হাসান প্রমুখ।
পরে মেলায় অংশ নেয়া নার্সারি মালিকদের মধ্য থেকে প্রথম মেহেদি পোপ্রাইটেরর বেলাল হোসেন, দ্বিতীয় শাহজালাল শাহ পরান পোপ্রাইটেরর ইদ্রিস মন্ডল এবং তৃতীয় রিয়া মনি পোপ্রাইটেরর আজাদ হোসেনকে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য উক্ত বৃক্ষমেলা গত ২৯ আগষ্ট থেকে শুরু হয়েছিল।
নওগাঁ জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা
নওগাঁ :: নওগাঁ জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় নওগাঁ জেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের মিলায়তনে প্রেসক্লাবের সভাপতি নবির উদ্দিন এর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। এসময় বিশেষ অতিথি হিসাবে নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী, নওগাঁ সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম সামদানী প্রমুখ। সহ প্রেসক্লাবের সকল সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।





হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
কৃষকের যত চ্যালেঞ্জ
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি