মঙ্গলবার ● ১০ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে অগ্নিকান্ডে দুইটি দোকান ভষ্মীভুত
আত্রাইয়ে অগ্নিকান্ডে দুইটি দোকান ভষ্মীভুত
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার সাবরেজিস্ট্রি অফিস সংলগ্ন নতুন বাজার মার্কেটে। এতে প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করে বাজারের নৈশ প্রহরীরা কাঞ্চন কুমার পালের কাপড়ের দোকানে আগুনের শিখা দেখতে পায়। সঙ্গে সঙ্গে আত্রাই উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর পৌছালে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নেভায় ফায়ার সার্ভিস। এই সময়ের মধ্যে আগুনে পুড়ে য়ায় কাঞ্চন কুমার পালের পাল বস্ত্রালয়ের কাপড় ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে করে ওই দোকানের প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে জানা গেছে। মুহূর্তের মধ্যেই পার্শ্ববর্তী আব্দুর রশিদের আত্রাই বুকডিপোর প্রায় ২ লাখ টাকার বইসহ অন্যান্য মালামালের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন লিডার আফাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে প্রায় ১২‘লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলেও জানান তিনি।





আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী
আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু