বুধবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » অনলাইনে বয়স্ক ভাতা নিবন্ধন কার্যক্রম শুরু
অনলাইনে বয়স্ক ভাতা নিবন্ধন কার্যক্রম শুরু
বিশ্বনাথ প্রতিনিধি :: বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী বিশ্বনাথে অনলাইনে বয়স্ক - বিধবা-প্রতিবন্ধি ভাতা নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। গত রবিবার থেকে বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নে ডিজিটাল পদ্ধতিতে ভাতা প্রদানের জন্য ভাতাভোগীদের তথ্য অনলাইনে এন্টি করার কার্যক্রম শুরু হয়েছে। বিশ্বনাথ সদর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ভাতাভোগীদের তথ্য অনলাইনে এন্টি করার জন্য ওয়ার্ডের বিভিন্ন স্থানে তথ্য সংগ্রহকারী রয়েছেন। আগামী ২৪ সেপ্টেবর পর্যন্ত বিশ্বনাথ সদর ইউনিয়নের ভাতাভোগীদের তথ্য অনলাইনে এন্টি করার কার্যক্রম চলবে।
গত সোমবার সকালে বিশ্বনাথ সদর ইউপি অফিস সূত্রে জানাগেছে, সরকারের নির্দেশনা অনুযায়ী অনলাইনে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধি ভাতা নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে অনলাইনে তথ্য সংগ্রহকারীরা ইউনিয়ন পরিষদ থেকে নির্ধারিত স্থান গিয়ে ভাতাভোগীদের তথ্য অনলাইনে নিবন্ধন করবেন। ইউপির ৩নং ওয়ার্ডে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাতাভোগীদের তথ্য অনলাইনে নিবন্ধন করা হবে। আগামী বুধবার (১৮ সেপ্টেবর) ইউপির ৪নং ওয়ার্ডে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত শাহজিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেবর) ইউপির ৫নং ওয়ার্ডে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আগামী শুক্রবার (২০ সেপ্টেবর) ইউপির ৯নং ওয়ার্ডে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, আগামী শনিবার (২১ সেপ্টেবর) ইউপির ৯নং ওয়ার্ডে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, আগামী রবিবার (২২ সেপ্টেবর) ইউপির ৬নং ওয়ার্ডে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পন্ডিত ছিফত উল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আগামী সোমবার (২৩ সেপ্টেবর) ইউপির ৭নং ওয়ার্ডে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সেনারগাঁও পূর্ব শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আগামী মঙ্গলবার (২৪ সেপ্টেবর) ইউপির ৮নং ওয়ার্ডেসকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ধীতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আগামী বুধবার (২৫ সেপ্টেবর) ইউপির ৯নং ওয়ার্ডে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে ভাতাভোগীদের তথ্য অনলাইনে নিবন্ধন করা হবে। এতে নিবন্ধনকারীদের ভাতা পরিশোধ বই, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, সচল মোবাইল নম্বর, নমিনীর জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসতে হবে।
এব্যাপারে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক সাংবাদিকদের জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী অনলাইনে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধি ভাতা নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৫শে সেপ্টেবর পর্যন্ত ভাতাভোগীদের অনলাইনে নিবন্ধন কার্যক্রম চলবে। ইউনিয়নের প্রায় ১৫শত ভাতাভোগী রয়েছেন। এরই মধ্যে প্রায় দুইশতজন ভাতাভোগী অনলাইনে নিবন্ধন করেছেন। বাংলাদেশে অনলাইনে ভাতাভোগী নিবন্ধনের কার্যক্রম বিশ্বনাথ ইউনিয়ন থেকে প্রথম এ কার্যক্রম শুরু হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, ব্যাংকে কিংবা সমাজসেবা অফিসে না গিয়ে ভাতাভোগীরা ঘরে বসেই তারা ভাতার টাকা পাবেন। ভাতাভোগীদের অনলাইনে নিবন্ধন হওয়ার পরপরই তাদের দেয়া সচল মোবাইল নম্বরে ভাতার টাকা চলে আসবে বলে এমটাই সরকারের নির্দেশনায় রয়েছে। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নির্ধারিত স্থানে ভাতাভোগীদের অনলাইনে নিবন্ধন করার জন্য তিনি আহবান জানান। সরকারের এই উদ্যোগে তিনি সাধুবাদ জানান।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা