রবিবার ● ২২ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে পূজা উদযাপন পরিষদের সাথে পুলিশের মতবিনিময়
ঝালকাঠিতে পূজা উদযাপন পরিষদের সাথে পুলিশের মতবিনিময়
ঝালকাঠি প্রতিনিধি :: শারদীয়া দূর্গা উৎসবকে সামনে রেখে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে ঝালকাঠি জেলা পুলিশ। আজ রবিবার দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় জেলা ও উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন মতামত ও উৎসব উদযাপনের পরিকল্পনা তুলে ধরেন। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তপন কুমার রায় চৌধুরী, সাধারণ সম্পাদক তরুন কর্মকার, নলছিটি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জনার্ধন দাসসহ জেলা উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তার বক্তব্যে আইন-শৃংঙ্খলা রক্ষার্থে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহয়তা করা হবে বলে উল্লেখ করেন। এবছর ঝালকাঠি জেলায় ১৭৩ টি মন্ডপে দূর্গা পূজা উদযাপন করা হবে।





তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত