শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » দাতা সংস্থা ইউএনডিপি- সিএইচটিডিএফ এর অর্থায়নে রাজনৈতিক কর্মসূচী
প্রথম পাতা » কৃষি » দাতা সংস্থা ইউএনডিপি- সিএইচটিডিএফ এর অর্থায়নে রাজনৈতিক কর্মসূচী
রবিবার ● ১৭ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দাতা সংস্থা ইউএনডিপি- সিএইচটিডিএফ এর অর্থায়নে রাজনৈতিক কর্মসূচী

---
ষ্টাফ রিপোর্টার :: ১৮ জানুয়ারী ২০১৬, সোমবার সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযত, দ্রুত ও পুর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সমতল অঞ্চলে আদিবাসীদের জন্য ভুমি কমিশনের দাবিতে গণ মানববন্ধনের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি , বাংলাদেশ আদিবাসী ফোরাম (পার্বত্য চট্টগ্রাম শাখা) ও সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক নামের পার্বত্য চট্টগ্রামের তিনটি সংগঠন৷ মূলত এই সংগঠন তিনটির নেতৃত্বে রয়েছে পার্বত্য চুক্তি পক্ষের সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ও পার্বত্য চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ৷ আমাদের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা প্রতিনিধিদের তথ্যমতে জানা গেছে সংগঠনগুলোর ডাকা গণ মানববন্ধনের অর্থের যোগানদাতা দাতা সংস্থা ইউএনডিপি-সিএইচটিডিএফ ৷

ইউএনডিপি- সিএইচটিডিএফ এর রাঙামাটি রাজবাড়ী রাঙামাটি সড়কে গিয়ে দেখা গেছে দীর্ঘ আকৃতির গণ মানববন্ধনের ব্যানার তৈরী হচ্ছে আর রাঙামাটি শহর মোড়ানো হয়েছে গণ মানববন্ধনের পোষ্টারে৷ পোষ্টারে লিখা রয়েছে- “পার্বত্য চট্টগ্রাম : ঘুনধুম থেকে দুদুকছড়া পর্যন্ত এবং জেলা- উপজেলা সদর”
বান্দরবান জেলা : ঘুনধুম - নাইক্ষংছড়ি - বাইশারী - গয়ালমারা - লাইমঝিরি(লামা) - গজালিয়া - ১৬ মাইল (চিম্বুক) - বান্দরবান সদর - বাঙ্গালহালিয়া৷
রাঙামাটি জেলা : বাঙ্গালহালিয়া - বড়্ইছড়ি - কাপ্তাই - রাঙামাটি সদর - মানিকছড়ি - ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ৷
খাগড়াছড়ি জেলা : মহালছড়ি ইউপি - মাচ্ছ্যছড়া ইউপি - বিজিতলা - খাগড়াছড়ি সদর - পেরাছড়া - ভাইবোনছড়া - লতিবান - পানছড়ি সদর - পুজগাং - দুদুকছড়া৷
স্ব স্ব সংগঠন ও অঞ্চলের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে দলে দলে মানববন্ধনে অংশগ্রহন করুন।
সমতল অঞ্চল : ঢাকাসহ বিভিন্ন জেলা ও উপজেলা সদর৷
উলেস্নখ্য এই বিশাল কর্মসূচী সফল করার লক্ষে ব্যস্থ রয়েছেন রাঙামাটি ও বান্দরবান জেলাতে পিসিজেএসএস এর ছাত্র ও যুব সংগঠনের কর্মীরা আর খাগড়াছড়িতে ইউপিডিএফএর কর্মীরা৷ দাতা সংস্থা ইউএনডিপি- সিএইচটিডিএফ পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠীর উন্নয়ন ও আস্থা অর্জনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন নিয়ে এখন পার্বত্য চট্টগ্রামে সরাসরী রাজনৈতিক কার্যক্রমে অর্থায়ন করছে বলে বিজ্ঞ মহলের ধারনা৷

বিষয়টি নিয়ে কথা বলতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর প্রধান ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্রবোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) সরকারী বাসভবনে টেলিফোনে (০৩৫১-৬৩২৮৪) যোগাযোগ করা হলে টেলিফোন রিসিভ না করাতে তাদের মতামত নেয়া সম্ভব হয়নি৷





আর্কাইভ