শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ঢাকা » মধ‌্যবর্তী নির্বাচন দেয়ার দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » ঢাকা » মধ‌্যবর্তী নির্বাচন দেয়ার দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
বুধবার ● ২ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মধ‌্যবর্তী নির্বাচন দেয়ার দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

---ঢাকা প্রতিনিধি :: দক্ষিণপন্থী ‌ফ‌্যাসিস্ট শক্তি যাতে রাজনৈতিক অচলাবস্থার সুযোগ নিতে না পারে, সেজন‌্য মধ‌্যবর্তী নির্বাচন দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

আজ ২ অক্টোবর বুধবার সকালে ঢাকার সেুগুনবাগিচায় সংহতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে রাজনৈতিক সংকট উত্তরণে জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠাসহ পার্টির ৩১ দফা প্রস্তাব তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক।

বিদ‌্যমান অনিশ্চিত পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বিরোধীদের দমনের কৌশল পরিহার করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করারও দাবি করা হয় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, সরকারি দল যে গণতান্ত্রিক অধিকার ভোগ করে, বিরোধীদের জন্যও সমান সুযোগ নিশ্চিত করা দরকার। এই জন্যে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণআস্থাহীন নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে জনগনের আস্থা ফেরানো প্রয়োজন।

বামজোটের অন‌্যতম এ নেতা বলেন, ৩০ ডিসেম্বরের ভোট রাষ্ট্রের ন্যূনতম রাজনৈতিক ভারসাম্য নষ্ট করে দেয়া হয়েছে এবং নিয়মতান্ত্রিক ধারায় সরকার পরিবর্তনের সুযোগ রুদ্ধ করে দেয়া হয়েছে। দেশ ও জনগণকে নিয়ে রাজনৈতিক জুয়া খেলা বন্ধ না হলে, ক্যাসিনো মাফিয়া ও দুর্নীতি বিরোধী বর্তমান অভিযান আখেরে কোন ফল দেবে না। প্রধানমন্ত্রীর আশঙ্কা অনুযায়ী এক/এগারোর মত রাজনীতিতে চরম অগণতান্ত্রিক ও অস্বাভাবিক হস্তক্ষেপের আশঙ্কা থেকেই যাবে।

সংবাদ সম্মেলনে কমরেড সাইফুল হক বলেন, ৩০ ডিসেম্বরের পর দেশে যে বিপজ্জনক পরিস্থিতি তৈরী হয়েছে, গণসংগ্রামের পথে এই অবস্থার পরিবর্তন ঘটাতে না পারলে এর সুযোগ গ্রহণ করতে পারে চরম দক্ষিণপন্থী ফ্যাসিস্ট শক্তি।

তিনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বিদ্যমান সংসদ বাতিল, ভোটাধিকার প্রতিষ্ঠা ও নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানান।
---
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্ আকবর খান পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ৩১ দফার মধ‌্যে অন‌্যতম প্রস্তাবগুলো হলো :  আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার বন্ধ, ধর্ম ও আদর্শগত বিশ্বাসের কারণে নাগরিকদের মধ্যে যাবতীয় বৈষম্য বিলোপ, সাংবিধানিক কমিশনের মাধ্যমে সাংবিধানিক পদে নিয়োগের বিধান চালু, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, এলাকাভিত্তিক প্রতিনিধিত্ব ব্যবস্থার পাশাপাশি ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তন, ভোট প্রদানে প্রত্যক্ষ ও পরোক্ষ বাধাক প্রদানকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য এবং সমতা, ন্যায্যতা, সমমর্যাদার ভিত্তিতে প্রতিবেশীদের সাথে সমস্যাদির সমাধান করা প্রভৃতি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, মাহমুদ হোসেন, এ্যাপোলো জামালী, সংগঠক হুমায়ুন মুজিব, রোকসানা বেগম, রাজিয়া সুলতানা ও মো. ইমরান হোসেন প্রমুখ।





ঢাকা এর আরও খবর

তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)