বুধবার ● ২ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে রাস্তা নেই : দিগম্বর হয়ে দাঁড়িয়ে আছে সেতু
বিশ্বনাথে রাস্তা নেই : দিগম্বর হয়ে দাঁড়িয়ে আছে সেতু
বিশ্বনাথ প্রতিনিধি :: সড়ক নির্মাণের আগেই নির্মিত হয়েছিল সেতু। দূর থেকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সংযোগ সড়কবিহীন সেতু। সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মাটিজুড়া নদীর পশ্চিম হালঘাটা নামক স্থানে অনেক প্রত্যাশিত সেতু নির্মাণ করা হয়েছিল। রাস্তা নেই তবু তৈরি করা হয়েছে লাখ লাখ টাকা ব্যয় করে সেতু। কেন বা কার স্বার্থে ওই সেতুটি তৈরি করা হয়েছে উত্তর খুঁজে পাচ্ছে না এলাকাবাসী। সেতু তৈরি করা হলেও জনগণের কোনো কাজে আসছেনা। কারণ রাস্তা তৈরি না করেই সেতু নির্মাণ করায় এক পায়ে দাঁড়িয়ে আছে সেতু। সেতুর চারদিকে পানি, নেই কোনো রাস্তা, মাটি ভরাট না করায় সেতুতে উঠার মতো কোনো পরিস্থিতি নেই। সেতুর দুপাশে মাটি ভরাট ও রাস্তা তৈরি করে জনগণের চলার উপযোগী করে তোলা হলে সেখানে মানুষ উপকার পেত । ২০০১ সালের প্রথম দিকে খালিটেকা মীরেরগাঁও গ্রামের পাশে দিয়ে বয়ে যাওয়া মাটিজুরা নদীর পশ্চিমে হালঘাটা ওপর সেতু নির্মাণ করা হয়েছে বলে জানাগেছে।
এব্যাপারে দৌলতপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মজিদ বলেন, ২০০১ সালে মাটিজুরা নদীর ওপর সেতুটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু আজও পর্যন্ত রাস্তা না হওয়ায় নির্মিত সেতু দিয়ে এলাকার মানুষ চলাচল করতে পারেননি।





গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক