শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৯ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » খালেদা জিয়ার মুক্তি ও আবরার হত্যার বিচারের দাবি গাইবান্ধা জেলা বিএনপির
প্রথম পাতা » গাইবান্ধা » খালেদা জিয়ার মুক্তি ও আবরার হত্যার বিচারের দাবি গাইবান্ধা জেলা বিএনপির
বুধবার ● ৯ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খালেদা জিয়ার মুক্তি ও আবরার হত্যার বিচারের দাবি গাইবান্ধা জেলা বিএনপির

---গাইবান্ধা প্রতিনিধি :: বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচার ও দেশ জুড়ে ক্যাসিনো কান্ডসহ নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ জানিয়েছেন গাইবান্ধা জেলা বিএনপি।
আজ বুধবার গাইবান্ধা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ এ দাবি জানান। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে গ্রেফতার করে আটক রাখা হয়েছে। একাধিকবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারি একজন নেত্রী এবং দলীয় প্রধানকে তাঁর সাংবিধানিক অধিকার হিসেবে তাঁকে অবিলম্বে জামিন দেয়ার দাবি জানান তিনি। বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে তিনি বলেন, যে বুয়েটে দেশের সর্বোচ্চ মেধাবী ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করছে, সেখানে এ ধরণের হত্যাকান্ড প্রমাণ করে যে সরকার তাদের বিরুদ্ধবাদিদের নির্মূল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি উল্লেখ করেন, দেশে হঠাৎ করেই রাজনৈতিক হত্যাকান্ড বৃদ্ধি পেয়েছে। এছাড়া এ ধরণের রাজনৈতিক হত্যাকান্ড ও ক্যাসিনো কান্ড এবং মদ, জুয়াসহ সকল অনিয়ম-দুর্নীতি অবিলম্বে বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়।
মতবিনিময়কালে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা আলমগীর সাদুল্যা দুদু, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, সদর থানা বিএনপির আহবায়ক খন্দকার ওমর ফারুক সেলু, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সহ-সভাপতি ফেরদৌস আলম লিটন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর সিদ্দিক স্বপন প্রমুখ।

আবরার হত্যার বিচার দাবীতে গাইবান্ধায় প্রগতিশীল ছাত্র জোটের বিক্ষোভ

গাইবান্ধা :: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার দ্রুত বিচার দাবীতে প্রগতিশীল ছাত্র জোট, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ১নং ট্রাফিক মোড়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গাইবান্ধা জেলা শাখার সভাপতি পরমানন্দ দাস, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক ওয়ারেছ সরকার, ছাত্র ফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মাহাবুব আলম মিলন প্রমুখ।
নেতৃবৃন্দ আবরার ফাহাদের হত্যায় জড়িত ছাত্রলীগের সন্ত্রসীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই সন্ত্রাসীদের বিতাড়িত করতে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে ছাত্র সমাজের প্রতি আহবান জানান।

৭ম শ্রেনীর ছাত্রীকে ফুসলিয়ে অসামাজিক কাজে লিপ্ত

গাইবান্ধা :: গাইবান্ধা সদর উপেজলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া রূপারবাজার গ্রামে ৭ম শ্রেনীর এক ছাত্রীকে ফুসলিয়ে জাবেদ মিয়া (১৯) নামে এক অসামাজিক কাজে লিপ্ত হয়। সে তার মোবাইল দিয়ে ভিডিও চিত্র ধারন করে বলে অভিযাগ পাওয়া গেছে।
জানা গেছে, গাইবান্ধা সদরের ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া রূপার বাজার গ্রামের মৃত্যু মোজাহার আলী ওরফে বড় মিয়ার ছেলে জাবেদ মিয়া এবং একই এলাকার জৈনক ব্যক্তির মেয়ে ও ঘাগোয়া এমিব উচ্চ বিদ্যালেয়র ৭ম শ্রেনীর ছাত্রী সুরমিলি আক্তারকে ফুসলিয়ে ওই যুবক তার বড় ভাইয়ের শয়ন ঘরে অসামাজিক কাজে লিপ্ত হয় এবং ওই ঘটনা তার মোবাইল ফোনে ভিডিও চিত্র ধারন করে। পরে ভিডিও চিত্রের বিষয়টি নিয়ে ছেলে ও মেয়ের মধ্যেই বিরোধের সৃষ্টি হয়। এর একপর্যায়ে গত শনিবার হঠাৎ করে ছেলেটি তার বন্ধুদের মোবাইলে ভিডিও চিত্রটি তুলে দেয়। এ ঘটনায় পরিবারের সকলেই বিস্মিত হয়ে পড়েছেন।
এ বিষয়ে ঘাগোয়া ইউপি চেয়ারম্যান আমিনুর জামান রিংকু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে। স্থানীয় ইউপি সদস্য মাহবুর রহমান বলেন, বিষয়িট আমি শুনেছি এবং ওই ভিডও চিত্রটি উদ্ধার করার জন্য চেস্টাও করছি। কিন্তু সম্ভব্য হয়নি।
এদিকে ভিডও চিত্র উদ্ধার ও প্রতিকার চেয়ে গাইবান্ধা সদর থানায় মেয়ের চাচা ছকু মিয়া গত শনিবার লিখিত অভিযোগ দাখিল করলেও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)