বুধবার ● ৯ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » অপরাধ » উখিয়াতে একই পরিবারের ৪জন হত্যা মামলায় গ্রেফতার-২
উখিয়াতে একই পরিবারের ৪জন হত্যা মামলায় গ্রেফতার-২
উখিয়া প্রতিনিধি :: কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় আলোচিত একই পরিবারের চারজন হত্যা মামলায় ২ জনকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।
উখিয়া থানার ওসি আবুল মনসুরের নির্দেশে গতকাল মঙ্গলবার রাত ১১ টায় মামলার তদন্তকারী অফিসার ও উখিয়া থানার (ওসি-তদন্ত) মোহাম্মদ নুরুল ইসলাম মজুমদার নেতৃত্বে একদল পুলিশ ২ জনকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হলো : পূর্ব রত্নাপালং বড়ুয়া পাড়ার শিখু বড়ুয়ার স্ত্রী রিকু বড়ুয়া ও রামু রামকোটের উজ্জ্বল বড়ুয়া।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উখিয়া থানার ওসি আবুল মনসুর বলেন গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, উপজেলার রত্নাপালং ইউনিয়নের পূর্ব রত্নাপালং বড়ুয়া পাড়ায় গত ২৫ সেপ্টেম্বর দিবাগত রাতে ৪ জনকে হত্যা করে এক কালো অধ্যায়ের সূচনা করে দূর্বৃত্তরা।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩