শনিবার ● ১২ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ঢাকা » আবরারের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ প্রদানের দাবী
আবরারের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ প্রদানের দাবী
ঢাকা :: ভারতীয় পরিকল্পনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের আবরার ফাহাদ-এর হত্যাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাহাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ প্রদানের দাবী জানিয়েছেন জাতীয় মানবাধিকার আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহাম্মদ মাহমুদুল হাসান। তিনি বলেছেন, আবরার হত্যাকান্ড দেশ-বিদেশের একটি গভীর চক্রান্তের অংশ। ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশে এ ধরনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যারাই কথা বলে তাদের হয়তো গুম বা খুন হতে হচ্ছে।
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় মানবাধিকার আন্দোলনের উদ্যোগে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ-এর হত্যাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাহাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ প্রদানের দাবীতে প্রতিকী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় মানবাধিকার আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও মহাসচিব খন্দকার মো: মহিউদ্দিন মাহির সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের সিনিয়র যুগ্ম-মহাসচিব বীর মুক্তিযোদ্ধা শাখাওয়াত আমীন, জাতীয় মানবাধিকার আন্দোলনের সিনিয়র ভাইস-চেয়ারম্যান এডভোকেট মো. আল-আমিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান, আদর্শ নাগরিক আন্দোলনের সহ-সভাপতি এস.এম আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এস.এম কামালউদ্দিন ইসমাইল, যুগ্ম-সাধারণ সম্পাদক এম.সাইফুল ইসলাম মজুমদার, প্রচার সম্পাদক আবু হাসান মাসুদ প্রমূখ।
এডভোকেট মো. আল-আমিন বলেন, প্রধানমন্ত্রী যখন ভারত সফরে গেলেন আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম। আমরা ভেবেছিলাম তিনি অন্তত তিস্তা নদীর পানির ব্যাপারে একটি সমঝোতার খবর নিযয়ে আসবেন। আজকে দশ বছর এই সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে, তারপরেও আমাদের ন্যায্য হিস্যা তিনি অর্জন করতে পারেননি। প্রধানমন্ত্রী ভারতকে ফেনী নদীর পানি দিয়ে আসলেন অথচ কোনো জাতীয় স্বার্থ পূরণ করেননি।





বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন