শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে মাজার নিয়ে দু’পক্ষের উত্তেজনা
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে মাজার নিয়ে দু’পক্ষের উত্তেজনা
রবিবার ● ১৩ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে মাজার নিয়ে দু’পক্ষের উত্তেজনা

---বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথের পিটাকরা গ্রামে একই বাওন্ডারির ভেতরে সংরক্ষিত হযরত শাহ্ সুনামদি (র:), ‘হযরত শাহ্ সরবদি (র:) ও হযরত শাহ্ সনদাসি’র (র:) মাজার ও মাজারের জায়গা নিয়ে দু’পক্ষে চরম উত্তেজনা বিরাজ করেছ। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
আজ রবিবার ১৩ অক্টোবর দুপুরে বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের নির্দেশে সরেজমিন বিষয়টি তদন্ত করেন ওয়াক্ফ প্রশাসকের ইন্সপেক্টর মো: আনোয়ার হোসেন। আর প্রশাসনিক ওই কর্মকর্তার আগমনকে কেন্দ্র করে তদন্তে পেশিশক্তি খাটাতে দু’পক্ষই পাশাপাশি স্থানে পৃথক বৈঠকের আয়োজন করে মুখোমুখি অবস্থান নেন। এতে দিনভর দু’পক্ষে উত্তেজনা বিরাজ করে।
মাজার পরিচালনা কমিটির সভাপতি হাজি ময়না মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ আজাদ মেম্বার, মোতাওয়াল্লী আক্তার হোসেন ও খাদিম মাসুক মিয়ার পক্ষে রয়েছেন পুরো গ্রামবাসী। আর অন্য পক্ষে রয়েছেন একই গ্রামের বাসিন্দা মৃত সিকন্দর আলীর ছেলে শাহ্ সিকন্দর নামে মাজারের মোতায়াল্লী দাবিদার মো: ইলিয়াছ আলী আল্ হুমাইদি।
শতাধিক গ্রামবাসী জানান, পাকিস্তান আমল থেকে গ্রামের একই স্থানে তিন অলির মাজার রয়েছে। ১২৭৩ খৃষ্টাব্দে মাজারে জায়গা দান করেন আরজান উল্লাহসহ বর্তমান মোতায়াল্লী আক্তার হোসেনর পূর্বপুরুষেরা। আরজান উল্লাহ মারা যাবার পর বংশানুক্রমে তার ছেলে ইজ্জাত উল্লাহ, এর পর তার ছেলে আব্দুল মতলিব ওরফে কটাই মিয়া, এরপর তার ছেলে সাদিকুর রহমান মাজারের মোতাওয়াল্লীর দায়িত্ব পালন করেন। একপর্যায়ে সাদিকুর রহমান যুক্তরাজ্য চলে গেলে ওয়াক্ফ প্রশাসনের অনুমোদন সাপেক্ষে তার ছোটভাই আক্তার হোসেন প্রায় ১৫ বছর ধরে মোতায়াল্লীর দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তাদের বংশধরদের উদ্যোগে মাজারের বিভিন্ন উন্নয়নমুলক কাজ করা হয়। প্রতি বাংলা সনের ২০ পৌষ তারিখে মাজারে বার্ষিক ওরস পালন করা হয়। এতে ওই তিন অলির ভক্ত ও আশেকানরা সমাগত হন। পারিবারিক বিরোধের জের ধরে মোতাওয়াল্লী দাবিদার মো: ইলিয়াছ আলী ও বর্তমান মোতাওয়াল্লী আক্তার হোসেনের মধ্যে বিরুধ সৃষ্টি হয়। এর জের ধরে প্রায় তিন বছর পূর্বে মাজারের গিলাফ (চান্দওয়া) আগুনে পুড়িয়ে দেন ইলিয়াস আলী। এ ঘটনার জন্য তৎকালীণ সময়ে গ্রামবাসীর কাছে ইলিয়াস আলী দুঃখ প্রকাশ করেন। গ্রামের পুরাতন মসজিদের জয়গা দখল করে ইলিয়াস আলী বসতঘর নির্মাণ করলে এর প্রতিবাদ করেন আক্তার হোসেনসহ গ্রামবাসী। আর এই বিষয়টিকে ধামাচাপা দিতে ওই তিন ওলীর মাজারটিকে তার পূর্ব পুরুষ শাহ্ সিকন্দর আলী (র:) দরগা শরিফ ও নিজেকে এর মোতাওয়াল্লী দাবি করেন এবং দরগা শরীফ পরিচালানা কমিটি অনুমোদনের জন্য ওয়াক্ফ প্রশাসনের কাছে আবেদন করেন ইলিয়াছ আলী। গ্রামবাসী জানান, ইলিয়াছ আলীর কোন পূর্ব পুরুষদের মধ্যে এমনকি তাদের গ্রামসহ ওই এলাকায় শাহ সিকন্দর (র:) নামে কোন ব্যাক্তি ছিলেন না। ভুলবশত এসএ রেকর্ডে মাজারের জায়গা শাহ সিকন্দর মাজার নামে রেকর্ডভুক্ত হয়ে যায়।
এদিকে প্রতিপক্ষ মো: ইলিয়াছ আলী আল হুমাইদি বলেন, গ্রামের ওই তিন অলির মাজারে কারোরই অস্থিত্ত নেই। এটি তার পূর্ব পুুরষ শাহ্ সিকন্দর (র:) এর দরগা শরিফ। এছাড়া ওই দরগা শরিফের খাদেম হিসেবে দায়িত্ব পালন করেন তার পূর্ব পুরুষ জহুর আলী ও দাদা আজিম উল্লাহ।
এ প্রসঙ্গে ওয়াক্ফ প্রশাসকের সিলেট ও সুনমাগঞ্জের দায়িত্বে থাকা জেলা ইন্সপেক্টর মো: আনোয়ার হোসেন বলেন, ওয়াক্ফ প্রশাসনে ওই তিন অলির নামে মাজারটি নতিভুক্ত রয়েছে। তাতে শাহ সিকন্দর (র:) দরগা শরিফ নামে কোন অস্তিত্ত নেই। অভিযোগের প্রেক্ষিতে মাজারটি সরেজমিন পরিদর্শন করে উভয় পক্ষ ও এলাকার লোকজনদের বক্তব্য নিয়েছি। দু’পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে তদন্ত শেষে উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে এবং সে অনুযায়ী উর্ধতন কর্তৃপক্ষ আদেশ দিবেন।

বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযান

বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩টি ব্যবসা-প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ ১৩ অক্টোবর রবিবার বিকেলে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা। আদালত পরিচালনাকালে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার ও বিশ্বনাথ এস আই দেবাশীষ শর্মার নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথ উপজেলা সদর পুরান বাজার ও উপজেলার পীরের বাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনাকালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, সিগারেটের বিজ্ঞাপন প্রচার করা, রেস্টুরেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারনে শিপা এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা, শাহিন পান ভান্ডারকে ৫শত টাকা, পীরের বাজারের মঞ্জিল সুইটমিটকে ২৫শত টাকা জরিমানা করা হয়। এসময় বাজারে পেয়াজের মূল্য স্থিতিশীল রাখা এবং পাইকারী বাজারদরের সাথে পেয়াজের মূল্যের সামঞ্জস্য রেখে বিক্রয় করার জন্য ব্যবসায়ীদের পরামর্শ প্রদান করা হয়।





প্রধান সংবাদ এর আরও খবর

বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি

আর্কাইভ