শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধার বন্যা দুর্গতদের পুনর্বাসনে আর্থিক সহায়তা
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধার বন্যা দুর্গতদের পুনর্বাসনে আর্থিক সহায়তা
বুধবার ● ১৬ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধার বন্যা দুর্গতদের পুনর্বাসনে আর্থিক সহায়তা

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার বন্যা দুর্গতদের পুনর্বাসনে সোসাইটি অব ইউএসএ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ বুধবার স্থানীয় পাবলিক লাইব্রেরী চত্বরে জেলার তিনটি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত দুঃস্থদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন প্রধান অতিথি হিসেবে দুঃস্থদের মধ্যে এই আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোসাইটি অব ইউএসএ নিউ ওয়ার্কের চেয়ারম্যান মোস্তাকুর রহমান রিজভি, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক শাহজাহান সরকার, গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সিপিবির ওয়াজিউর রহমান রাফেল, জিয়াউর রহমান হেনরী প্রমুখ।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউ ইয়ার্ক প্রবাসী গাইবান্ধাবাসিদের আর্থিক সহায়তায় তাদের প্রতিষ্ঠিত সোসাইটি অব ইউএসএ’র উদ্যোগে জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ’ দুঃস্থ পরিবারের মধ্যে এই সহায়তা দেয়া হয়। সাঘাটা উপজেলার ভরতখালি, ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এবং সদর উপজেলার পাবলিক লাইব্রেরীতে আনুষ্ঠানিকভাবে তিনটি উপজেলার দুঃস্থদের মধ্যে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। ভরতখালিতে সাঘাটা ইউনিয়নের চেয়ারম্যান শীতল এবং কঞ্চিপাড়ায় ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ প্রধান অতিথি হিসেবে দুঃস্থদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন।

গাইবান্ধায় বিশ্ব খাদ্য দিবস পালিত
গাইবান্ধা :: বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আজ বুধবার গাইবান্ধায় জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ বিভাগ ও খাদ্য বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘আমাদের কর্ম, আমাদের ভবিষ্যত, পুষ্টিকর খাদ্যই হতে পারে ক্ষুধামুক্ত পৃথিবী’।
এ উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কৃষি বিভাগের উপ-পরিচালক ড. এস.এম ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম, কৃষি বিভাগের জেলা প্রশিক্ষণ অফিসার মো. শওকত ওসমান প্রমূখ।
এর আগে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে প্রতিদিনের খাদ্য তালিকায় পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে হবে।

৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন নিশ্চতকরণে গণ শুনানী
গাইবান্ধা :: শিশু সুরক্ষা কর্মসূচির আওতায় জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন নিশ্চতকরণ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় হলরুমে আজ বুধবার দুপুরে এক গণ শুনানী অনুষ্ঠিত হয়। ইউনিসফ বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসন এই গণ শুনানীর আয়োজন করে।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও ঘাগোয়া ইউপি চেয়ারম্যান আমিনুর জামান রিংকুর সভাপিতত্বে গণ শুনানীতে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, জেলা কো-অডির্নটর এলজিসি আব্দুল হালিম মিয়া, জেলা রেজাল্ট মনিটরিং এক্সপার্ট সুজন ওয়ালিস বিশ্বাস, ইউপি সচিব আব্দুল মোত্তালিব আকন্দ, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ইউপি সদস্য শিফকুল ইসলাম প্রমুখ।
গণ শুনানীত জনপ্রতিনিধি, ইউনিয়েনর বিভিন্ন স্তরের মানুষসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)