শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাদক বিরোধী স্মারকলিপিতে স্বাক্ষর দেওয়ায় ছুরিকাঘাতে আহত-১
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাদক বিরোধী স্মারকলিপিতে স্বাক্ষর দেওয়ায় ছুরিকাঘাতে আহত-১
বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাদক বিরোধী স্মারকলিপিতে স্বাক্ষর দেওয়ায় ছুরিকাঘাতে আহত-১

---বিশ্বনাথ প্রতিনিধি :: মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে তা প্রতিহতের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে এলাকাবাসীর প্রদান করা স্মারকলিপিতে স্বাক্ষর দেওয়ার কারণে সিলেটের বিশ্বনাথে মাদক স¤্রাট তবারক আলী ওরফে ইয়াবা সুমন বাহিনীর হামলায় চুনু মিয়া (৩৮) নামের যুবক গুরুত্বর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীদের ছুরিকাঘাতে আহত হওয়া চুনু উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের ময়না মিয়ার পুত্র।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আশুগঞ্জ বাজারস্থ দেলোয়ার হোসেনের চা দোকানে ঘটনাটি সংগঠিত হয়েছে। আহত চুনু মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহন করেছেন। হামলার ঘটনায় তবারক বাহিনীর প্রধান ও মাদক সম্রাাট তবারক আলী ওরফে ইয়াবা সুমনকে প্রধান অভিযুক্ত ও ৮ জনের নাম উল্লেখ করে আহত চুনু মিয়া বাদী হয়ে বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাদী তার লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, তবারক আলী একজন বিখ্যাত মাদক ব্যবসায়ী। তাহার বিরুদ্ধে এলাকার পক্ষ হইতে ১৬.১০.১৯ ইং তারিখে স্মারকলিপিতে স্বাক্ষর গ্রহন করি। উক্ত স্মারকলিপিতে স্বাক্ষর গ্রহন করার পর হইতে তবারক ওরফে ইয়াবা সুমনসহ অভিযুক্তরা বাদীকে বিভিন্ন রকমের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে। এরই জের ধরে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে ‘শালার বেটারে প্রাণে মারিয়া ফেলো’ তবারক ওরফে ইয়াবা সুমনের প্রদান করা হুকুমের প্রেক্ষিতে বাদীর উপর হামলা করে অভিযুক্তরা। হামলাকারী মাসুম আহমদ ও মকদ্দছ আলী সুবলের করা ছুরিকাঘাতে বাদী চুনু মিয়ার কান ও হাতে রক্তাক্ত জখম হয়।
এ ব্যাপারে অভিযুক্ত তবারক আলীর সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্ঠা করা হলে তাকে পাওয়া যায়নি। তার পক্ষের অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা মোবাইল রিসিভ করেননি।
হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা বলেন, তদন্ত সাক্ষেপে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

পীর হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিশ্বনাথে মানববন্ধন
বিশ্বনাথ প্রতিনিধি :: দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র নির্বাহী সম্পাদক, পেশাদার সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক পীর হাবিবুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূয়া ভিডিও ছড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলা গণমাধ্যমকর্মীরা। বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ২টায় উপজেলা পরিষদের স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পীর হাবিবের বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রখ্যাত গণমাধ্যম ব্যক্তিত্ব পীর হাবিবের সত্য কথন সইতে না পেরে লুটেরা তাঁর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। একটি ভূয়া ভিডিও তার নামে প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতিমধ্যেই ভিডিওটি ভূয়া প্রমাণ করেছে প্রশাসন। দুর্নীতিবাজরা যতই শক্তিশালী হোক তাদের পতন নিশ্চিত। এই অপপ্রচারকারী চক্রকেও আইনের আওতায় আনতে হবে।
বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, জেলা সেচ্ছাসেবক লীগের তথ্য প্রযুক্তি সম্পাদক বিভাংশু গুণ বিভু, সাংবাদিক অসিত রঞ্জন দে, আক্তার আহমদ সাহেদ, আবদুস সালাম, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন সদস্য মাশুক আহমদ নাঈম, কামরুল ইসলাম, বাতিঘরের সাবেক সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা, বর্তমান সাধারণ সম্পাদক আমিনুল হক, সফল কৃষক জাবের আহমদ, সংগঠক কাজী আবু বক্কর খোকন, দেলোয়ার হোসেন সজীব এসপি সেবু, উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক বিভাস দে, উপজেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সদস্য নুরুল ইসলাম প্রমুখ।

বিশ্বনাথে উপজেলা দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। নতুন কমিটি গঠনের জন্য ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্য়ন্ত চলে ভোট গ্রহন। মোট ৪৪ জন ভোটারের মধ্যে ৪২ জন ভোটার নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। বাকী পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যায় এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয় নেতৃত্ব।
প্রতিক বিহীন নির্বাচনে ২২ ভোট পেয়ে কলমদর আলী পুণরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী দিলোয়ার হোসেন আহমদ পেয়েছেন ২০ ভোট। ২৩ ভোট পেয়ে সেলিম আহমদ পুণরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাজিদ আলী পেয়েছেন ১৯ ভোট। নির্বাচনে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার উপজেলার সিনিয়র দলিল লেখক নিয়াজ আলী এবং নিবার্চনে সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বশির উদ্দিন ও আবদুল আজিজ।
নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিভিন্ন পদে নির্বাচিতরা হলেন- সহ সভাপতি সাকির মিয়া, যুগ্ম সম্পাদক শংকর চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক আবদুল মালিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বদর নূর খান, অর্থ সম্পাদক লুৎফুর রহমান জুয়েল, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল খালিক, প্রচার সম্পাদক বালাই চন্দ্র চন্দ, দপ্তর সম্পাদক আপ্তাব উদ্দিন, সদস্য সাইদুল ইসলাম, রিপন কান্তি দাশ, মাস্টার আহমদ, আবদুল মজিদ, সাইফুল উদ্দিন।
ফলাফল ঘোষণার পর উপজেলার সিনিয়র দলিল লেখক আলহাজ্ব ফয়জুর রহমানের সভাপতিত্বে ও দলিল লেখক কাজল মালাকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় দলিল লেখক সমিতির সহ সভাপতি হাজী সুলতান মিয়া বাদশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় দলিল লেখক সমিতির যুগ্ম সম্পাদক ময়নুল ইসলাম খান, জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক লোকমান মিয়া, যুগ্ম সম্পাদক দিলোয়ার হোসেন, বালাগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আবদুন নূর, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, বিশ্বনাথ সাব-রেজিষ্ট্রী অফিসের সহকারী প্রদীপ কুমার ঘোষ, দলিল লেখক শংকর চন্দ্র ধর।
সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ দলিল লেখক সমিতির নির্বাচিত সভাপতি কলমদর আলী, পরাজিত সভাপতি প্রার্থী দিলোয়ার হোসেন আহমদ, নির্বাচিত সাধারণ সম্পাদক সেলিম আহমদ, পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী সাজিদ আলী। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন দলিল লেখক সাকির মিয়া।





প্রধান সংবাদ এর আরও খবর

আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আর্কাইভ