বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে পরিবার কল্যাণ সহকারীদের প্রতিবাদ সমাবেশ
ফটিকছড়িতে পরিবার কল্যাণ সহকারীদের প্রতিবাদ সমাবেশ
ফটিকছড়ি প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিবার কল্যাণ সহকারীদের ৪র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে উল্লেখ করার প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন আজ বৃহস্পতিবার ১৭ অক্টোবর বিকাল ৩টা ফটিকছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্ত্বরে উপজেলা পরিবার কল্যাণ সহকারী সমিতি ফটিকছড়ি শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশন ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ গ্রহনকারীরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শ্রেণী প্রথা উঠিয়ে দেয়া সত্বেও পরিবার পরিকল্পনা অধিদপ্তর গত ৪ সেপ্টেম্বর ২০১৯ ইংরজি তারিখে এক স্মারকে জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির মূল চালিকা শক্তি সাড়ে ২৩ হাজার পরিবার কল্যাণ সহকারীদের ৪র্থ শ্রেণী চিহ্নিত করে অধিদপ্তর কর্তৃক পত্র জারি করায় এই কর্মসূচির মাধ্যমে তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, ৩য় শ্রেণী থেকে ৪র্থ শ্রেণী করে তাদের অবমাননা করা হয়েছে। জারিকৃত পত্র অবিলম্বে প্রত্যাহার করার অনুরোধও জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন পরিবার কল্যাণ সহকারী সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেহেরুন নেছা, স্থানীয় পরিবার কল্যাণ সহকারী সমিতির সভাপতি ফৌজিয়া খানম, সাধারণ সম্পাদক মিতা বড়ুয়া, আমেনা বেগম ও বাসনা চক্রবর্ত্তী প্রমুখ।
ছবি কোথায় ?





বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম