শনিবার ● ১৯ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ঢাকা » নিষ্ক্রিয় ২৮ রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল চায় এনডিবি
নিষ্ক্রিয় ২৮ রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল চায় এনডিবি

সংবাদ বিজ্ঞপ্তি :: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, গৃহপালিত-নিষ্ক্রিয় ও কর্মসূচীহীন ২৮ রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল চাই। তা না হলে প্রধান নির্বাচন কমিশনারের পদ কিভাবে থাকে, তা দেখে নেবো। বাংলাদেশে আজিজ-এর ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনারের চেয়ার থেকে আমরাই নামিয়েছিলাম। প্রয়োজনে হুদামার্কা বেহুদা এই ব্যক্তিকেও চেয়ারচ্যুত করতে আন্দোলনে নামবো। আজ ১৯ অক্টোবর বিকেল ৩ টায় তোপখান রোডস্থ নতুনধারার কার্যালয়ে ভাইস চেয়ারম্যান প্রকৌশলী হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘তথাকথিত রাজনৈতিক দলের নিবন্ধন বনাম প্রতারণার রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি নতুন যে দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়া হয়েছে, তাদের কট্টর সমালোচনা করে বলেন, নীতি বিবর্জিত কিছু আইনজীবির অনৈতিক চেষ্টার কারণে নির্বাচন কমিশন এই নিবন্ধন দিয়েছে। তা না হলে তাদের এমন কোন কর্মসূচী বা চেষ্টা নাই যে নিবন্ধন পেতে পারে।
এসময় প্রেসিডিয়াম মেম্বার ফজলুল হক মেম্বার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার একরামুল হক গাজী লিটন ও সুহাদা বেগম প্রমুখ বক্তব্য রাখন।





তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন