শিরোনাম:
●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৯ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » ইউপিডিএফ প্রসিত গ্রুপ আন্দোলনের নামে চাঁদাবাজি করে যাচ্ছে : ইউপিডিএফ গণতান্ত্রিক
প্রথম পাতা » খাগড়াছড়ি » ইউপিডিএফ প্রসিত গ্রুপ আন্দোলনের নামে চাঁদাবাজি করে যাচ্ছে : ইউপিডিএফ গণতান্ত্রিক
শনিবার ● ১৯ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউপিডিএফ প্রসিত গ্রুপ আন্দোলনের নামে চাঁদাবাজি করে যাচ্ছে : ইউপিডিএফ গণতান্ত্রিক

---মাটিরাঙ্গা প্রতিনিধি :: পার্বত্য এলাকার উপজাতীয় আঞ্চলিক সংগঠন “ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ প্রসিত) গ্রুপ” কে প্রতিহত করার দাবীতে মানবন্ধন ও আলোচনা সভা করেছে সাধারণ জুম্মজাতি ও প্রসিত গ্রুপ কর্তৃক সন্ত্রাসী কর্মকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
আজ ১৯ অক্টোবর শনিবার সকালের দিকে মাটিরাঙ্গা পুরাতন হাসপাতাল মোড় থেকে একটি মিছিল বের হয়। শতাধিক ব্যক্তিবর্গ অংশ নেয়া মিছিলটি মাটিরাঙ্গা পৌর সদরের প্রধান সড়ক ঘুরে মাটিরাঙ্গা কলাবাজার ভাই ভাই বোডিং সম্মুখে মানববন্ধন করে। এর পর তারা আলোচনা সভা করেন ভাই ভাই বোডিং এর ২য় তলায়।
সভায় বক্তারা- সম্প্রতি ঐক্য করার নামে যারা প্রচারণায় নেমেছে তাদের সকল ষড়যন্ত্র ও ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহবান জানান। তারা ইউপিডিএফ প্রসিত গ্রুপের সন্ত্রাসীদের ফাঁদে পা না-দেওয়ার পরামর্শ দেন । এ সময় ইউপিডিএফ (প্রসিত) নিষিদ্ধ করার দাবী জানান তারা ।
সভায় মাটিরাঙ্গায় অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার সকল জনসাধারণ,ভুক্তভোগি সাধারন জুম্মপাহাড়ি নেতৃবৃন্দ ও ইউপিডিএফ গণতান্ত্রিক সংগঠন জনগনের এ দাবীর সাথে ঐক্যমত পোষণ করে মানববন্ধনে যোগদেন।
মাটিরাঙ্গা উপজেলার সর্বস্তরের পাহাড়ী জুম্মজাতির আয়োজনে স্হানীয় কার্বারী বিনয় চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলার ইউপিডিএফ গণতান্রিকের সমন্বয়ক সুলেন চাকমা।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ,মাটিরাঙ্গা উপজেলা ইউপিডিএফ গণতান্ত্রিকের সহকারি সমন্বয়ক মঙ্গল এিপুরা, তাইন্দং ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার ফনিভূষণ চাকমা, লাচাইমং কার্বারী, মাটিরাঙ্গা কমলা কান্ত কার্বারী পাড়ার কার্বারী যুদ্ধমনি চাকমা প্রমুখ।
আলোচনা সভার প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা সমন্বয়ক ইউপিডিএফ গণতান্ত্রিকের সুলেন চাকমা বলেন, ইউপিডিএফ গণতান্ত্রিক পাহাড়ী জুম্ম জনগনের এ দাবীর সাথে সংহতি প্রকাশ করছি। দীর্ঘদিন ধরে পাহাড়ে ইউপিডিএফ প্রসিত গ্রুপ যেভাবে পাহাড়ি জুম্মজাতির আন্দোলনের নামে প্রতিনিয়ত পাহাড়ে চাঁদাবাজি করে যাচ্ছে তা অনেক দিন পর সাধারন পাহাড়ি জুম্মজাতি বুঝতে পেরেছে, তাই আজকে মাটিরাঙ্গা উপজেলার ভুক্তভোগি সাধারন পাহাড়ি জুম্মজাতি অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। ইউপিডিএফ প্রসিত গ্রুপ শান্ত পাহাড়ী অঞ্চলকে অশান্ত করে রেখেছে। আমরা পাহাড়ে আর কোন মায়ের কান্না দেখতে চাইনা আমরা পাহাড়ে সকল জাতিগোষ্টি একসাথে বসবাস করতে চাই।
তিনি আরো বলেন বর্তমান আওয়ামীলীগ সরকার ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্যাঞ্চলের আঞ্চলিক সংগঠন পিসিজেএসএস এর সভাপতি জ্যােতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা প্রকাশ সন্তু লারমার সাথে শান্তিচুক্তি করে। শান্তিচুক্তির সময় পিসিজেএসএসের সদস্যরা অস্ত্রজমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যায়। কিন্তু চুক্তিকে কালো চুক্তি বলে পাহাড়ে গঠন হলো প্রসিত বিকাশ খীসার আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ । যা গঠনের পর অশান্ত হয়ে পড়ে পার্বত্যাঞ্চল।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে জিপে আগুন খাগড়াছড়িতে জিপে আগুন
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)