শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু
মঙ্গলবার ● ২২ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবি প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু

---সংবাদ বিজ্ঞপ্তি :: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের তথ্য কর্মকর্তা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪ (চার) বছর মেয়াদী স্নাতক (সম্মান) শ্রেণিতে ৩টি ইউনিটের অধীনে ৪টি বিভাগে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
টেলিটক সিম থেকে এসএমএস এর মাধ্যমে ২১ অক্টোবর ২০১৯ সকাল ১০ ঘটিকা থেকে আবেদন শুরু হয়েছে এবং ২০ নভেম্বর ২০১৯  রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা আগামী ০৬/১২/২০১৯ ও ০৭/১২/২০১৯ তারিখে রাঙামাটিতে অনুষ্ঠিত হবে।
২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ৩টি ইউনিটে মোট আসন সংখ্যা ১৫০ টি, যার মধ্যে এ-ইউনিটের অধীন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০ জন, বি-ইউনিটের অধীনে ম্যানেজমেন্ট বিভাগে ৫০ জন ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ২৫ জন এবং সি ইউনিটের অধীনে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে ২৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
এ ইউনিটে ভর্তির আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগ হতে ২০১৬ বা ২০১৭ সালের এসএসসি/দাখিল/সমমান এবং ২০১৮ বা ২০১৯ সালের এইচএসসি/আলিম/সমমান উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং ৪র্থ বিষয়সহ সর্বমোট জিপিএ ৬.৫০ থাকতে হবে অথবা ২০১৪ বা ২০১৫ সালে এসএসসি/দাখিল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়ে ২০১৮ বা ২০১৯ সালে উক্ত ডিপ্লোমায় ন্যূনতম জিপিএ ২.৫০ অর্জন করেছে এবং উভয় পরীক্ষায় সর্বমোট ৬.০০ পেয়েছে তারা আবেদন করতে পারবে।
বি ইউনিটে ভর্তির আবেদন করার জন্য ২০১৬ বা ২০১৭ সালের এসএসসি/দাখিল/সমমান পরীক্ষা ও ২০১৮ বা ২০১৯ সালের ব্যবসায় শিক্ষা শাখায় এইচএসসি/আলিম/সমমান অথবা হিসাব বিজ্ঞানসহ ডিপ্লোমা ইন কমার্স/ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ/ ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট উভয় পরীক্ষায় আবেদনকারীর পৃথকভাবে ন্যূনতম জিপিএ ২.৫০ এবং ৪র্থ বিষয়সহ সর্বমোট জিপিএ ৫.৫০ থাকতে হবে। এছাড়াও বি ইউনিটে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগ হতে ২০১৬ বা ২০১৭ সালের এসএসসি/দাখিল/সমমান পরীক্ষা ও গণিত বিষয়সহ ২০১৮ বা ২০১৯ সালের এইচএসসি/আলিম/সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ ও ৪র্থ বিষয়সহ সর্বমোট জিপিএ ৬.৫০ এবং মানবিক বিভাগ হতে ২০১৬ বা ২০১৭ সালের এসএসসি/দাখিল/সমমান পরীক্ষা ও অর্থনীতি বিষয়সহ ২০১৮ বা ২০১৯ সালের এইচএসসি/আলিম/সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ২.৫০ ও ৪র্থ বিষয়সহ সর্বমোট জিপিএ ৫.৫০ অর্জন করেছে তারা আবেদন করতে পারবে।
সি ইউনিটে ভর্তির আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগ হতে ২০১৬ বা ২০১৭ সালের এসএসসি/দাখিল/সমমান এবং ২০১৮ বা ২০১৯ সালের এইচএসসি/আলিম/সমমান উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং ৪র্থ বিষয়সহ সর্বমোট জিপিএ ৬.৫০ থাকতে হবে অথবা ২০১৪ বা ২০১৫ সালে এসএসসি/দাখিল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল সায়েন্সে ভর্তি হয়ে ২০১৮ বা ২০১৯ সালে উক্ত ডিপ্লোমায় ন্যূনতম জিপিএ ২.৫০ অর্জন করেছে এবং উভয় পরীক্ষায় সর্বমোট ৬.০০ পেয়েছে তারা আবেদন করতে পারবে।
আবেদনকারীর মোবাইল নাম্বার থেকে ভর্তির আবেদন ফি বাবদ সার্ভিস চার্জসহ ৬৭৫/- (ছয়শত পচাঁত্তর টাকা) কেটে নেয়া হবে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ইউজার আইডি (User ID) ও পাসওয়ার্ড (Password) নিজ দায়িত্বে সংরক্ষণের জন্য অনুরোধ করা হলো।
বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এর ওয়েবসাইট www.rmstu.edu.bd এ প্রকাশ করা হয়েছে এবং পরবর্তীতে ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য বিজ্ঞপ্তি যথাসময়ে অফিসের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব
রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)