শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বাল্য বিয়ে বন্ধ শীর্ষক আলোচনা সভা
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বাল্য বিয়ে বন্ধ শীর্ষক আলোচনা সভা
বুধবার ● ৩০ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে বাল্য বিয়ে বন্ধ শীর্ষক আলোচনা সভা

---গাজীপুর প্রতিনিধি :: বাল্য বিয়ে বন্ধ শীর্ষক আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা, সঙ্গীত, গণনাটক ও র‌্যালি ২৯ আক্টোবর মঙ্গলবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) বাইমাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিসেফ বাংলাদেশ-এর সার্বিক সহযোগিতায় ও জিসিসি‘র ১২ নং ওয়ার্ড আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) মেয়র আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

জিসিসি’র ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্বাছ উদ্দিন খোকনের সভাপতিত্বে ও জিসিসি-ইউনিসেফ আরবান প্রকল্পের সোস্যাল এ্যান্ড বিহিবিয়ার চেঞ্জ কমিউনিকেশন কর্মকর্তা মোঃ মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ ঢাকা ও ময়মনসিংহের ইমারজেন্সি প্রোগ্রাম অফিসার মোঃ আমানউল্লাহ, গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ আবু ছাইদ মোল্লা, অঞ্চল-৮ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, জেলা সিভিল সার্জন ডাঃ খায়রুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, জিসিসি-ইউনিসেফ আরবান প্রজেক্টের সিনিয়র শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল হাসান, প্ল্যানিং এ্যান্ড মনিটরিং কর্মকর্তা খন্দকার আবু সালেক, বেসরকারি উন্নয়ন সংস্থা সুরভী’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আইয়ুব হোসেন সরকার প্রমুখ।

“একমাত্র দরিদ্র্যতাই বাল্য বিয়ের মূল কারণ” এই বিতর্ক প্রতিযোগিতার মডারেটর হিসেবে ছিলেন জিসিসি’র জনসংযোগ কর্মকর্তা ডঃ সেলিম শেখ। বিচারক হিসেবে ছিলেন আসাদুল ইসলাম, সাবিয়া তাবাসসুম শিল্পি, সালমা সিদ্দিকা। পক্ষে ছিলেন জেনুইন রেসিডেনসিয়াল স্কুল। বিপক্ষে ছিলেন হলি কেয়ার পাবলিক স্কুল।

পরে প্রধান অতিথি বিজয়ী জেনুইন রেসিডেনসিয়াল স্কুলের তার্কিদের মাঝে পুরস্কার তুলে দেন।

সভায় প্রধান অতিথি গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) মেয়র আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, একটা মেয়ে যখন মা হয় তখন তার শারীরিক সুস্থ্যতা থাকতে হবে। তার পুষ্টিগত গুন থাকতে হবে এবং তার সামাজিক মর্যাদা তৈরী যেন করতে পারে সেই হিসাবে আর্ন্তজাতিকভাবে আমাদের বিদেশী বন্ধুরা তারা সহযোগিতা করছে। আমাদের সিটি কর্পোরেশন আমরা যৌথভাবে আমাদের প্রত্যেকটি মেয়েরা যেন নিরাপদে থাকতে পারে ভবিষ্যত যেন তারা অন্য পুরুষ দ্বারা যেন নির্যাতিত না হয়, সেই হিসাবে ৫৭ ওয়ার্ডেই আমাদের প্রত্যেকটি মেয়েকে নিরাপত্তার জন্য আমার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই মেয়েদের পক্ষে আমরা থাকবো।

তিনি আরো বলেন, মেয়েরা হলো মা জাতী তারা যেন সম্মানের সাথে বসবাস করতে পারে। বাপ-মা মিলে মিশে যদি কাজ করে সমাজে সংসারে কোন অভাব হয় না। মেয়েরা আমাদের কাছে নিরাপদ। পূর্বে যা হয়ে গেছে ভবিষ্যত আর কোন ভাবে অল্প বয়সী মেয়েদের যেন কেউ বিয়ে না করে এবং না দেওয়া হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বাল্য বিয়ে রুখতে গাজীপুর সিটি কর্পোরেশন সর্বদা সহযোগিতা করবে।

বিশেষ অতিথি ইউনিসেফ ঢাকা ও ময়মনসিংহের ইমারজেন্সি প্রোগ্রাম অফিসার মোঃ আমানউল্লাহ বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন জোন ৭ ও ৮ এ অনুষ্ঠিত জরিপে দেখা যায় যে, কাশিমপুরে (১৫-৪৯ বছর বয়সী) ১০০ জন মহিলার মধ্যে ২৬ জনের বিয়ে হয়ে যাচ্ছে ১৫ বছর বয়স হওয়ার আগেই, আর কোনাবাড়ী এলাকায় এর হার ২১ ভাগ। আবার দেখা যাচ্ছে কাশিমপুরে (২০-৪৯ বয়সী) ১০০ জন মহিলার মধ্যে ৪০ জনের বিয়ে হয়ে যাচ্ছে ১৮ বছর বয়স হওয়ার আগেই, আর কোনাবাড়ী এলাকায় এর হার ৪৫ ভাগ। ১৫-১৯ বছর বয়সী কিশোরীর মধ্যে ৫৫ জনের বিয়ে হয়ে যাচ্ছে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)