শুক্রবার ● ১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: “জেগেছে যুব গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর নানা কর্মসূচির আয়োজন করে।
আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এসে শেস হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ছানাউল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক প্রমূখ।
আলোচনা শেষে ১৬জন যুব ও যুব মহিলাদের মাঝে বিভিন্ন প্রকল্প ভিত্তিক ৭লাখ ২০হাজার টাকার ঋণের চেক বিতরন করা হয়।





দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ
আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা
আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি?
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র
আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার