শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » গুনীজন » ব্রিটিশ রাষ্ট্রদূত হলেন বিশ্বনাথের মকবুল
প্রথম পাতা » গুনীজন » ব্রিটিশ রাষ্ট্রদূত হলেন বিশ্বনাথের মকবুল
শনিবার ● ২ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রিটিশ রাষ্ট্রদূত হলেন বিশ্বনাথের মকবুল

---ষ্টাফ রিপোর্টার :: ডোমিনিকান রিপাবলিক এবং রিপাবলিক অব হাইতির রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মকবুল আলী ওবিই।
সম্প্রতি তাকে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশি পরিবারের সন্তান মকবুল আলীর জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাজ্যের ব্রাডফোর্ডে।
বাংলাদেশে তার পৈতৃক নিবাস সিলেটের বিশ্বনাথ উপজেলার চানসির কাপন গ্রামে। রয়্যাল কলেজ অব ডিফেন্স এবং স্কুল অব অরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজ (সোয়াস) থেকে তিনি পড়াশোনা করেছেন।
রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে বাহরাইনে মকবুল আলী ডেপুটি ব্রিটিশ রাষ্ট্রদূত ছিলেন। এর আগে তিনি তিনজন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর পলিসি অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। ক্যারিয়ারের বেশিরভাগ সময় তিনি মধ্যপ্রাচ্য, বৃহত্তর মুসলিম সমাজ এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে কাজ করেছেন। আরব বসস্তের উত্তাল সময়ে তিনি মিসরের কায়রোতে ব্রিটিশ দূতাবাসে নিযুক্ত ছিলেন।
লিবিয়াতে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্পেশাল এনভয় গ্রুপের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন মকবুল আলী।
যুক্তরাজ্যের সরকারি সেবায় বিশেষ অবদানের জন্য মকবুল আলীকে ২০১০ সালে অর্ডার অব দ্যা ব্রিটিশ অ্যাম্পায়ার (ওবিই) খেতাবে ভূষিত করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
মকবুল আলী ব্রিটিশ রাষ্ট্রদূত হওয়া তৃতীয় বাংলাদেশি। আগের দুজন হলেন- আনোয়ার চৌধুরী এবং আসিফ আনোয়ার আহমদ।

বিশ্বনাথে দুই ভাইয়ের দন্ধ চরমে

বিশ্বনাথ :: বিশ্বনাথে জায়গা সম্পত্তি নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছে। উপজেলার সদর ইউনিয়নের সরুয়ালা গ্রামের আব্দুল মতিন চৌধুরী ও তার ভাই যুক্তরাজ্য প্রবাসী মকবুল হোসেন মন্তই’র মধ্যে এ বিরোধ চলে আসছে। এনিয়ে হামলার অভিযোগে প্রবাসীর বাড়ির কেয়ারটেকার ও পাহারাদারসহ ৭জনকে আসামী করে মামলা দায়ের ও প্রবাসীর বসতঘরে তালাবদ্ধ করা হয়েছে।
জানা গেছে, জায়গা সম্পত্তি নিয়ে সরুয়ালা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ইর্শ্বাদ আলীর পুত্র আব্দুল মতিন চৌধুরী ও মকবুল হোসেন মন্তই’র মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি নিস্পত্তির লক্ষ্যে ওই গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ২০০৮ সালে দুই ভাইয়ের মধ্যকার বিরোধটি সাময়িকভাবে নিস্পত্তি করে দিলেও পরবর্তীতে এবিরোধ আবারও দেখা দেয়। মকবুল হোসেন মন্তই যুক্তরাজ্যে বসবাস করলেও তার বাড়িতে বসবাসরত কেয়ারটেকার পরিবারের সঙ্গে বর্তমানের বিরোধটি চরম আকার ধারণ করেছে।
আব্দুল মতিন চৌধুরী জানান, তিনি ও তার ভাইয়ের সম্পত্তি যৌথ। তা এখনো ভাগবাটোয়ারা হয়নি। প্রবাসী ভাইয়ের বাড়ি-ঘর দেখাশুনা করার জন্য প্রায় ২৫ বছর আগে বাড়িতে তিনি নিজেই আশ্রয় দেন সুনামগঞ্জ জেলার বাসিন্দা বিধবা সুফিয়া বেগম (৪৫)’কে। তখন থেকে প্রবাসীর বাড়িতে সুফিয়া বেগম তার দুই মেয়ে খালেদা বেগম ও খাদেজা বেগমসহ স্ব-পরিবারের বসবাস করে আসছেন। সেই সুবাদে সুফিয়া বেগম বাড়ির পুকুরের মাছ, বাড়ির গাছ-গাছালি ও ফসলাদি প্রবাসীর অংশ ভোগদখল করার চেষ্টা করেন। সম্প্রতি প্রবাসীর ঘরে বহিরাগত ও এলাকার চিহিৃত অপরাধীরা আনাগোনা করতে থাকে। এতে পরিবারের সম্মানহানী হতে থাকলে বাড়িতে বহিরাতদের আনাগোনা বন্ধ করতে সুফিয়া বেগমকে বলেন আব্দুল মতিন চৌধুরীর ছেলে সামরান চৌধুরী রাজু (৩৫)। এতে ক্ষিপ্ত হয়ে হয়ে উঠেন সুফিয়া বেগম ও বাড়িতে আসা বহিরাগতরা। এরই জের ধরে গত ২৩ অক্টোবর রাত ১০টায় উপজেলা সদর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছেলেন। বাড়ির গেইটের ভিতরে প্রবেশ করলে পার্শ্ববর্তি পশ্চিম শ্বাসরাম গ্রামের সাহেদ আহমদ (৩০), আব্দুল্লাহ (২৬), নুরুজ আলী (৫০) ও ধীতুপুর গ্রামের নিবারন দাশ (৩৬)সহ অজ্ঞাতনামা কয়েকজন দুব্র্ত্তরা। এতে গুরুত্বর আহত হন রাজু। এসময় পার্শ্ববর্তি বাড়ির লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
এদিকে, হামলার ঘটনায় সামরাম চৌধুরী রাজু বাদী হয়ে সাহেদ আহমদ, আব্দুল্লাহ, নুরুজ আলী, নিবারন দাশ, বাড়ির কেয়ারটেকার সুফিয়া বেগম, তার মেয়ে খালেদা বেগম ও খাদেজা বেগমকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বাড়ি তালাবদ্ধ করে স্ব-পরিবারে পালিয়ে যান সুফিয়া বেগম। এই সুযোগে প্রবাসীর বাড়ির গেইট ও বসতঘরে তালা ঝুলিয়ে দেন সামরাম চৌধুরী রাজু পক্ষ। এ মামলায় আদালত থেকে জামিন নিয়ে গত বৃহস্পতিবার কেয়ারটেকার সুফিয়া বেগম তার মেয়েদের নিয়ে বাড়িতে প্রবেশ করতে গেলে তাদেরকে বাঁধা দেন আব্দুল মতিন চৌধুরী। এরপর থানা পুলিশের হস্তক্ষেপে ঝুলানো তালা খুলে দিতে বাধ্য হন আব্দুল মতিন চৌধুরী পক্ষ। ফলে বাড়িতে প্রবেশ করেন প্রবাসীর কেয়ারটেকার পরিবার।
কেয়ারটেকার সুফিয়া বেগম বলেন, প্রবাসী মকবুল হোসেন মন্তইর পিতা ইর্শ্বাদ আলী বাড়িটি দেখাশুনা করতে আমাদেরকে থাকার জাগয়া দিয়েছেন। আমরা এখানে প্রায় ২৫ বছর ধরে অবস্থান করছি। এলাকার কোন লোক আমাদের সম্পর্কে খারাপ মন্তব্য করবে না, তা আমার বিশ্বাস। প্রবাসীর সঙ্গে তার ভাইয়ের বিরোধ এলাকার মুরব্বিরা নিস্পত্তি করে দেওয়ার পরও আব্দুল মতিন চৌধুরী ও তার ছেলে সামরাম চৌধুরী রাজু আমার পরিবার, বাড়ির পাহারদার সাহেদ ও কাজের লোকদের সঙ্গে খারাপ আচরণ করে আসছেন। দুব্র্ত্তদের হামলায় রাজু আহত হন। কিন্ত এ ঘটনায় মিথ্যা মামলা দায়ের করে আমাদেরকে হয়রানী করা হচ্ছে।
এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক বলেন, ২০০৬ সালে মকবুল হোসেন মন্তই ও তার ভাই আব্দুল মতিন চৌধুরীর মধ্যে জায়গা সম্পদ নিয়ে বিরোধ দেখা দিলে পুলিশের তৎকালীণ এএসআই ও থানার ওসি’র তত্ত্বাবধানে বিশিষ্ট শালিস ব্যক্তিদের উপস্থিতিতে আমরা বিষয়টি নিস্পত্তি করি। কিন্ত দীর্ঘদিন পর আবারও সেই বিরোধ দুঃখজনক। প্রবাসী মকবুল হোসেন মন্তইর নিজের ক্রয়কৃত ভূমির উপর নির্মানাধীন ঘরটি দখল করতেই তার বাড়ির কেয়ারটেকার ও পাহারাদারসহ অন্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মূসা বলেন, দায়েরকৃত মামলাটি তদন্তাধীন রয়েছে। প্রবাসীর ঘর তালাবদ্ধ করার অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতিপক্ষের লোকজন তাদের লাগানো তালা খুলে দেয়।
বিশ্বনাথে অটোরিক্সার ধাক্কায় শিশু শিক্ষার্থী গুরুত্বর আহত

বিশ্বনাথ  ::বিশ্বনাথে শিক্ষা প্রতিষ্টানে যাওয়ার পথে অটোরিক্সা সিএনজির ধাক্কায় ৫ বছরের এক শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় উপজেলার বাগিচাবাজারে এ ঘটনা ঘটে। আহত শিশু শিক্ষার্থী উপজেলার কালিজুরি গ্রামের আপ্তাব আলীর পুত্র এবং বাগিছাবাজার শাহ জালাল, শাহ কাজি লতিফিয়া দাখিল মাদরাসার শিশু শ্রেণীর ছাত্র। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ১৫ থেকে ১৬টি শেলাই রয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।
জানাগেছে, কালিজুরি গ্রামের হত দরিদ্র মাক্রোবাস চালক আপ্তাব আলীর পুত্র নাঈম আহমদ শনিবার সকালে বাড়ি থেকে হেঁটে মাদরাসায় যাচ্ছিল। বাগিছাবাজার ও পেট্রোল পাম্পের মধ্যেখানে পৌছা মাত্র পিছন থেকে বেপোরোয়া গতিতে আসা একটি অটোরিক্সা সিএনজি তাকে ধাক্কা দিলে সে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তার পরিচয় সনাক্ত করেন এবং তাকে দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয় এবং তার অবস্থা আশংকাজনক রয়েছে বলে জানা গেছে। এই অবৈধ লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা একান্ত জরুরী বলে মনে করছেন সচেতন মহল।





গুনীজন এর আরও খবর

সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)