শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে ৫ দিনব্যাপী জগদ্ধাত্রী পূজার নানান আয়োজন
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে ৫ দিনব্যাপী জগদ্ধাত্রী পূজার নানান আয়োজন
সোমবার ● ৪ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়াতে ৫ দিনব্যাপী জগদ্ধাত্রী পূজার নানান আয়োজন

---রাঙ্গুনিয়া  :: রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের মহাজন পাড়ার “শ্রীশ্রী হরে কৃষ্ণ যুব সংঘ” ও পারুয়া এলাকাবাসীর উদ্যোগে সার্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী মায়ের পূজা ও চট্টলার বৈষ্ণবকুল তিলক শিরোমণি প্রভুপাদ শ্রীল কানাই দাস গোস্বামী মহারাজ এর ১৫তম বার্ষিক তিরোভাব তিথি স্মরণ এবং শ্রীশ্রী রাধামাধব মন্দিরের বাৎসরিক মহোৎসব উপলক্ষে ৫দিন ব্যাপী নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীশ্রী রাধামাধব মন্দির প্রাঙ্গণে আজ সোমবার ৪ নভেম্বর থেকে শুরু। সোমবার ৪ নভেম্বর জগদ্ধাত্রী মায়ের শুভ অধিবাস। মঙ্গলবার ৫ নভেম্বর ঊষালগ্নে নগর কীর্তন,জগদ্ধাত্রী মায়ের পূজা ও বিকালে শ্রীশ্রী গীতাপাঠ প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে “নবদিগন্ত গীতা শিক্ষা নিকেতনের সকল ছাত্র-ছাত্রীবৃন্দরা”। গীতাপাঠ প্রতিযোগীতা অনুষ্ঠানটি পরিচালনা করবেন শ্রীশ্রী রাধামাধব মন্দিরের সাধারণ সম্পাদক ও জঙ্গল পারুয়া ইমাম আবু হানীফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত্র বসাক।
বুধবার ৬ নভেম্বর দুপুর ২ ঘটিকায় “শ্রীশ্রী হরে কৃষ্ণ যুব সংঘ সাংস্কৃতিক বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রী ও স্থানীয় শিল্পীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে”। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবেন বাবলু বসাক ও দোলন বসাক। বিকাল ৫ ঘটিকায় ধর্মীয় আলোচনা সভা উদ্ভোধন করবেন বাংলাদেশ সনাতনী সমাজ কল্যাণ পরিষদ চট্টগামের সভাপতি যাদব কুমার বসাক। স্বপন কান্তি শীল’র সভাপতিত্বে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মীয় আলোচক ও দানবীর প্রকৌশলী তড়িৎ সেন। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব শ্রীশ্রী রাধামাধব মন্দির সভাপতি রতন দাশগুপ্ত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাঙ্গুনিয়া মহিলা কলেজের অধ্যাপক অসীম কুমার শীল। ধর্মীয় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি দীপেন সাহা, ৫ নং পারুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহেদুর রহমান তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা শাখার পূজা উদযাপন পরিষদের সভাপতি বিভুতিভূষন সেন, সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাশ, রাঙামাটি  জেলার কাউখালী উপজেলার পূজা উদযাপন পরিষদ সভাপতি ডাঃ প্রদীপ কুমার বৈদ্য, সাহাব্দীনগর পারুয়ার উদিয়মান সমাজ সেবক প্রদীপ কুমার সেন ও রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অমূল্য বসাক।
মহোৎসব উদ্যাপন পরিষদের কার্য্যকরী সভাপতি তুষার বসাক ও সহ-সাধারণ সম্পাদক বাবলু বসাক বলেন,গত বছবের চেয়ে এ বছর আমরা ৫দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছি। এই ৫দিন ব্যাপী থাকছে গীতা প্রতিযোগীতা, মহানামযজ্ঞ, ধর্মীয় সংগীতসহ নানান অনুষ্ঠান। বৃহস্পতিবার ৭ নভেম্বর ব্রাহ্ম মুহুর্তে শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তনের শুভারম্ভ ও সকাল ৮ ঘটিকায় মঙ্গলারতি,গুরুপূজা,তুলসী আরতি,দর্শণ আরতি, বেলা ১১.৩০ ঘটিকায় শ্রীশ্রী রাধামাধবের রাজভোগ ও ভোগারতি, দুপুর ১টা ও রাত ১০ ঘটিকায় আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

আগামী শুক্রবার ৮ নভেম্বর ঊষালগ্নে শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তনের পূর্ণ্যাহুতি ও নগর পরিক্রমার মধ্যে দিয়ে ৫ দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)